
শেষ আপডেট: 22 November 2024 22:30
দ্য ওয়াল ব্যুরো: দলের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ঢেলে সাজছে বঙ্গ সিপিএম। এজন্য পেশাদার পলিটিক্যাল অ্যানসলিস্ট, পলিটিক্যাল ইন্টার্ন, কনটেন্ট রাইটার, গ্রাফিকস ডিজাইনার, ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ করতে চলেছে তারা। কর্পোরেট ভাষায় 'উই আর হায়ারিং' বলে বিজ্ঞাপন দিয়েছে সিপিএমের রাজ্য কমিটি।
তাৎপর্যপূর্ণ বিষয় হল, এজন্য সিপিএম কোনও বিশেষ শর্ত আরোপ করেনি। গণশক্তি-সহ দলের যাবতীয় মুখপত্রে কাজের প্রধান শর্ত পার্টি সদস্য অথবা দরদী হতে হবে। এক্ষেত্রে শুধু পেশাদারিত্বকেই গুরুত্ব দেওয়া হয়েছে। বেতনও দেওয়া হবে যোগ্যতার নিরিখে। আবেদনকারীদের কাছে তাই জানতে চাওয়া তারা এখন কত বেতন পান এবং কত প্রত্যাশা করেন।সব মিলিয়ে নতুন পথে হাঁটতে চাইছে দল।