
শেষ আপডেট: 15 March 2022 17:30
দ্য ওয়াল ব্যুরো: পার্টিতে জেনারেশন গ্যাপ কমাতে এবার কমিটি গঠনে বয়স বেঁধে দিয়েছে সিপিএম (CPIM)। যে কারণে রাজ্য কমিটি (CPM Bengal) ছাড়তে হবে সূর্য মিশ্রকে । রাজ্য কমিটি তো বটেই, কেন্দ্রীয় কমিটি ও পলিটব্যুরো থেকেও বিদায় নিতে পারেন বিমান বসুর মতো নেতা। বুধবার রাজ্য সম্মেলনের (State Conference) পয়লা দিনে সেই বয়স বিধিকেই সমালোচনায় বিঁধল উত্তর ২৪ পরগনা।
সাপ্তাহিক মেলোড্রামা পার করে উত্তর ২৪ পরগনা সোমবার সম্মেলন প্রক্রিয়া শেষ করেছে। তারপর এদিন রাজ্য সম্মেলনে সম্পাদকীয় খসড়া রিপোর্টের উপর আলোচনা করতে উঠে এই জেলাটির তরফে তন্ময় ভট্টাচার্য (Tanmay Bhattacharya) বলেন বয়স বিধির সমালোচনা করেন বলে খবর। সিপিএম সূত্রের খবর, তন্ময় বলেছেন, ৫৫-৫৬ বছরের যিনি এরিয়া সম্পাদক হচ্ছেন তাঁকে জেলা কমিটিতে নেওয়া হচ্ছে না। এতে নেতৃত্বের প্রোমোশন আটকে যাচ্ছে।
আরও পড়ুনঃ বয়স বিধিতে নেতাদের প্রোমোশন আটকে যাচ্ছে, রাজ্য সম্মেলনে তোপ তন্ময়ের
বয়স বিধি নিয়ে সিপিএমের অন্দরে দুটি বক্তব্য রয়েছে। একাংশ মনে করে কোনওটাই যান্ত্রিক ভাবে হয় না। ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। আবার একাংশ মনে করে, এভাবে নিয়মে ফেলে না করলে বয়স্ক নেতারা কোনওদিনও কমিটি ছাড়বে না।
সিপিএম সূত্রে জানা গিয়েছে, বিধানসভা ভোটের ফলের দিন রাজ্য নেতৃত্ব সম্পর্কে সংবাদমাধ্যমে যে বিষোদগার করেছিলেন তন্ময় তা নিয়ে এদিন দুঃখপ্রকাশ করেন তিনি।