Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

আরও ২ আসনে প্রার্থী ঘোষণা সিপিএমের, ঝাড়গ্রাম-আরামবাগের বাম প্রার্থী কারা

এর আগে তিন দফায় ২১টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল বামফ্রন্ট।

আরও ২ আসনে প্রার্থী ঘোষণা সিপিএমের, ঝাড়গ্রাম-আরামবাগের বাম প্রার্থী কারা

শেষ আপডেট: 29 March 2024 20:35

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার আরও ২ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করল বামফ্রন্ট। সাংবাদিক বৈঠক করে ঝাড়গ্রাম ও আরামবাগে প্রার্থীদের নাম ঘোষণা করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। ঝাড়গ্রাম লোকসভা আসনে সিপিএমের হয়ে লড়বেন সোনামণি মুর্মু টুডু। আরামবাগের প্রার্থী হলেন বিপ্লবকুমার মৈত্র। 

এর আগে তিন দফায় মোট ২১ টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল বামফ্রন্ট। প্রথম দফায় মোট ১৬ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। দ্বিতীয় দফায় একজনের এবং তৃতীয় দফায় ৪ জনের নাম ঘোষণা করা হয়। আর এদিন আরও ২ প্রার্থীর নাম ঘোষণা করলেন বিমান বসু। শুক্রবার প্রার্থী নির্বাচন নিয়ে আরও একবার বৈঠকে বসে ফ্রন্ট। বৈঠক শেষে চতুর্থ দফায় দুই প্রার্থীর নাম প্রকাশিত হয়।  

লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করে এগোচ্ছে বামেরা। বামফ্রন্টের প্রথম প্রার্থী তালিকা থেকেই শুরু হয়েছে একের পর এক চমক। বিশেষ করে তরুণ মুখের উপর জোর দেওয়ার বিষয়টি নজর কেড়েছে সকলের। শুক্রবারও বামেরা যে দু’জন প্রার্থীর নাম ঘোষণা করেছে, তাঁরা দু’জনেই নতুন।

অন্যদিকে, কংগ্রেস এবং সর্বোপরি বাম শরিকদের মধ্যেও একাধিক আসন নিয়ে টানাপড়েন রয়েছে। যার মধ্যে কংগ্রেস ইতিমধ্যেই নেপাল মাহাতোকে প্রার্থী করলেও সংশ্লিষ্ট আসনে লড়ার বিষয়ে অনড় ফরওয়ার্ড ব্লক। শুধু পুরুলিয়াই নয়, রয়েছে বেশ কয়েকটি আসন নিয়ে জটিলতা। তবে রবিবারের মধ্যে জট কাটিয়ে তোলা সম্ভব হবে বলে দাবি বিমান বসুর। 

উল্লেখযোগ্যভাবে, ডায়মন্ড হারবার নিয়ে এখনও জট অব্যাহত। এদিনও সংশ্লিষ্ট কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেনি বামেরা। স্বাভাবিকভাবেই ডায়মন্ডহারবারে কি প্রার্থী দেবে বামেরা, নাকি আইএসএফ যে আসন সমঝোতার আহ্বান জানিয়েছে তাতেই সাড়া দেবে, তা নিয়ে বাড়ছে জল্পনা। এদিকে ডায়মন্ড হারবার নিয়ে এখনও আশাবাদী আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী। এদিনই তিনি জানিয়েছেন, "আশা করছি দু' একদিনের মধ্যেই ডায়মন্ড হারবারে দল প্রার্থী হিসেবে আমার নাম ঘোষণা করবে। সেক্ষেত্রে দল ভোটে লড়ার অনুমতি দিলে অভিষেককে ওখানে আমি প্রাক্তন করে দেব।"


```