Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

CPM: বাংলা থেকে কারা কেন্দ্রীয় কমিটিতে যাবেন, নাম নিয়ে জল্পনা সিপিএমে

শোভন চক্রবর্তী বুধবার থেকে কেরলের কান্নুরে শুরু হতে চলেছে সিপিএমের ২৩ তম পার্টি কংগ্রেস (CPIM 23rd Party Congress)। তার আগে বঙ্গ সিপিএমে (CPM) জল্পনা শুরু হয়েছে নতুন কারা পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য হবেন তাই নিয়ে। সিপিএম (CPM) সূত

CPM: বাংলা থেকে কারা কেন্দ্রীয় কমিটিতে যাবেন, নাম নিয়ে জল্পনা সিপিএমে

শেষ আপডেট: 3 April 2022 06:44

শোভন চক্রবর্তী

বুধবার থেকে কেরলের কান্নুরে শুরু হতে চলেছে সিপিএমের ২৩ তম পার্টি কংগ্রেস (CPIM 23rd Party Congress)। তার আগে বঙ্গ সিপিএমে (CPM) জল্পনা শুরু হয়েছে নতুন কারা পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য হবেন তাই নিয়ে।

সিপিএম (CPM) সূত্রে জানা যাচ্ছে, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সম্পাদক তথা প্রাক্তন সাংসদ শমীক লাহিড়ী সিপিএম কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত হতে পারেন। সিপিএমের গঠনতন্ত্র অনুযায়ী একজন ব্যক্তি তিনটি স্তরে থাকতে পারেন না। সেক্ষেত্রে শমীককে কেন্দ্রীয় কমিটিতে নিলে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সম্পাদক বদল করতে হবে পার্টি কংগ্রেসের পর। সিপিএম সূত্রে খবর, কান্নুরে শমীক কেন্দ্রীয় কমিটির সদস্য হলে পরবর্তীতে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সম্পাদক করা হতে পারে রাহুল ঘোষকে।

যদিও এ ব্যাপারে ব্যতিক্রমের নজিরও রয়েছে। এর আগে কেন্দ্রীয় কমিটি ও রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য থাকাকালীন উত্তর চব্বিশ পরগনা জেলার সম্পাদক হয়েছিলেন গৌতম দেব। পলিটব্যুরো বিশেষ অনুমতি দিয়েছিল সেই সময়ে।

সিটুর রাজ্য সম্পাদক অনাদি সাহু কেন্দ্রীয় কমিটির সদস্য হতে পারেন এবার। সুজন চক্রবর্তী, অমিয় পাত্র, আভাস রায় চৌধুরী, রামচন্দ্র ডোম, শ্রীদীপ ভট্টাচার্যরা যেমন কেন্দ্রীয় কমিটিতে ছিলেন তেমনই থাকবেন বলে খবর। রাজ্য সম্পাদকের দৌড়ে থাকা শ্রীদীপকে পলিটব্যুরোতে নেওয়া হবে কি না তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে।

মহিলাদের মধ্যে রেখা গোস্বামী, অঞ্জু কর এবং মিনতী ঘোষ কেন্দ্রীয় কমিটিতে রয়েছেন। তিনজনই কেন্দ্রীয় কমিটিতে থাকবেন কি না, নাকি কাউকে বাদ দিয়ে নতুন মুখ অন্তর্ভুক্ত করা হবে তা নিয়ে কৌতূহল রয়েছে। সিপিএম সূত্রে খবর, নদিয়ার রমা বিশ্বাস, কনিনীকা ঘোষ বোস, মীনাক্ষী মুখোপাধ্যায়, দেবলীনা হেমব্রমদের নাম নিয়ে চর্চা রয়েছে।

উত্তর চব্বিশ পরগনার মতো বড় জেলা থেকে কাকে কেন্দ্রীয় কমিটিতে নেওয়া হবে তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে। এক্ষেত্রে মূলত দুটি নাম চর্চায় রয়েছে-পলাশ দাস এবং সায়নদীপ মিত্র।

রবীন দেবকে যদি কেন্দ্রীয় কমিটি থেকে বাদ দেওয়া হয় তাহলে তাঁর জায়গায় কল্লোল মজুমদার কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত হতে পারেন। এক্ষেত্রেও জেলা সম্পাদক বদল করতে হবে সিপিএমকে। কারণ কল্লোল এখন কলকাতার জেলা সম্পাদক।

দুই ২৪ পরগণা ভেঙে নতুন জেলা! কীভাবে হবে? আলোচনা নবান্নে


```