Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

কলকাতা কাশ্মীর হল কবে? সায়রা হালিমকে প্রচারে বাধা! কমিশনে নালিশ সিপিএমের

কলকাতা দক্ষিণের সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিমের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল কলকাতা পুলিশের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার তীব্র উত্তেজনা ছড়ায় হরিশ মুখার্জি রোডে।

কলকাতা কাশ্মীর হল কবে? সায়রা হালিমকে প্রচারে বাধা! কমিশনে নালিশ সিপিএমের

শেষ আপডেট: 28 March 2024 17:00

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা দক্ষিণের সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিমের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল কলকাতা পুলিশের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার তীব্র উত্তেজনা ছড়ায় হরিশ মুখার্জি রোডে। ইতিমধ্যে পুলিশের বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হয়েছে সিপিএম।

'কলকাতা কাশ্মীর হল কবে?', প্রশ্ন তুলে সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম বলেন, "কলকাতা আমার নিজের শহর। সেখানেও মিছিল করতে পারব না?"

বামেদের দাবি, মিছিলের জন্য আগে থেকে পুলিশের কাছে অনুমতি নেওয়া হয়েছিল। তবু এদিন প্রচারে পুলিশ বাধা দেয়। পরিকল্পিতভাবেই পুলিশ এই বাধা তৈরি করেছে বলেও অভিযোগ।

পুলিশ অবশ্য  জানিয়েছে, প্রচারে বাধা দেওয়ার অভিযোগ ঠিক নয়। যে রুট ধরে মিছিলের অনুমতি দেওয়া হয়েছিল, তার বাইরে বেরিয়ে মিছিল করতে চাইছিলেন সিপিএম প্রার্থী। তখনই বাধা দেওয়া হয়।

কমিশন সূত্রের খবর, সিপিএমের আনা অভিযোগ খতিয়ে দেখে ইতিমধ্যে পুলিশের কাছে সংশ্লিষ্ট মিছিলের রুট ম্যাপ চেয়ে পাঠানো হয়েছে। এব্যাপারে পুলিশের কাছে রিপোর্টও চেয়েছে কমিশন। অন্যদিকে তৃণমূলের অভিযোগ, মানুষের সাড়া না পেয়ে মিথ্যে অভিযোগ এনে প্রচার পেতে চাইছেন বামপ্রার্থী।


```