Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

সন্দেশখালিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ সিপিএমের, অভিযোগ নিতে ক্যাম্পে বিজেপি নেত্রী

ইডির উপর হামলায় দুই অভিযুক্তকে নিয়ে সন্দেশখালিতে সিআইডি

সন্দেশখালিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ সিপিএমের, অভিযোগ নিতে ক্যাম্পে বিজেপি নেত্রী

শেষ আপডেট: 24 March 2024 13:37

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ইডির উপর হামলায় দুই অভিযুক্তকে নিয়ে সন্দেশখালিতে গেছে সিআইডি। সেখানে তাঁরা জিজ্ঞাসাবাদ করছে। এর মধ্যে সেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে দেখাচ্ছেন সিপিএম কর্মী সমর্থকরা। 

সন্দেশখালি সেহারা বাজারে সিপিএম বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারীদের মধ্যে মহিলারাও ছিল। তাঁদের হাতে ছিল দলীয় পতাকা ব্যানার। তাঁদের দাবি, সন্দেশখালিতে শেখ শাহজাহান, শিবু ও উত্তমরা তাঁদের যে সব জমি দখল করেছে, সেই জমি অবিলম্বে ফেরত দিতে হবে। একই সঙ্গে ১০০ দিনের কাজের টাকাও তাঁদের ফিরিয়ে দিতে হবে। 
 

রবিবার সকালে ন্যাজাটে সন্দেশখালি মানুষের অভিযোগ নিতে খোলা বিশেষ ক্যাম্পে দেখা যায় বিজেপির প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে। প্রায় সাড়ে পাঁচশ অভিযোগ জমা পড়েছে বলেই বিজেপি নেত্রীর দাবি। প্রিয়াঙ্কা টিব্রেওয়াল বলেন, "প্রশাসনের মদত না থাকলে এই ঘটনা ঘটতই না। তাই তদন্ত করতে বিশেষ কমিশন গড়ার দাবি জানাব। প্রশাসনের যে সব কর্তাব্যক্তিরা এর মধ্যে যুক্ত তাঁরা যদি অবসরপ্রাপ্ত হন, তাঁদেরও জবাবদিহি করতে হবে। এই সমস্ত অভিযোগ চিফ জাস্টিসের কাছে জমা দেব।"


```