Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

সিপিএমের বুকস্টল নিয়ে রাসবিহারীতে ধুন্ধুমার, গ্রেফতার পরিচালক কমলেশ্বর, অকুস্থলে সেলিম

দ্য ওয়াল ব্যুরো: সপ্তমীর সন্ধেয় দক্ষিণ কলকাতার রাসবিহারী মোড়ের কাছে সিপিএমের (CPIM) বইয়ের স্টলে (book stall) হামলা চালানোর অভিযোগ উঠেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আজ অষ্টমীর বিকেলে তার প্রতিবাদে ওই জায়গাতেই সভা ডেকেছিল সিপিএম। অভ

সিপিএমের বুকস্টল নিয়ে রাসবিহারীতে ধুন্ধুমার, গ্রেফতার পরিচালক কমলেশ্বর, অকুস্থলে সেলিম

শেষ আপডেট: 3 October 2022 13:48

দ্য ওয়াল ব্যুরো: সপ্তমীর সন্ধেয় দক্ষিণ কলকাতার রাসবিহারী মোড়ের কাছে সিপিএমের (CPIM) বইয়ের স্টলে (book stall) হামলা চালানোর অভিযোগ উঠেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আজ অষ্টমীর বিকেলে তার প্রতিবাদে ওই জায়গাতেই সভা ডেকেছিল সিপিএম। অভিযোগ, সেই সভা করার সময়ই তৃণমূলের সঙ্গে বচসা বাধে। তারপরই পুলিশ গ্রেফতার করে সিপিএম কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদার, পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়-সহ আরও অনেককে। তাঁদের লালবাজার নিয়ে যাওয়া হয়। এরপরই সন্ধের দিকে ঘটনাস্থলে পৌঁছন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। উল্লেখ্য, ভেঙে দেওয়া সেই স্টল অষ্টমী থেকে আবার চালু হয়েছে।

CPIM

দুর্গাপুজোর সময় মণ্ডপের কাছাকাছি কিংবা শহরের বড় বড় রাস্তার মোড়ে সিপিএমের বইয়ের স্টল অতিপরিচিত দৃশ্য। গতকাল রাসবিহারীর কাছে তেমনই একটি স্টলে ঝোলানো ছিল একটি ব্যানার, যাতে লেখা ছিল, 'চোর ধরো জেল ভরো'। সিপিএমের অভিযোগ, এরপরই তৃণমূলের কয়েকজন কর্মী-সমর্থক এসে স্টলে ভাঙচুর চালায়। বই নষ্ট করে দেয়।

সিপিএমের এক নেতা বলেন, "ওরা প্রথমেই এসে সেই ব্যানার খুলতে বলে। কিন্তু আমরা খুলিনি। আমরা চোর ধরার কথা বলেছিলাম, সেটা ওদের গায়ে লাগছে কেন? তাহলে কি তৃণমূল দলটা সত্যিই নিজেদের চোর বলে করে? ব্যাপারটা এমন হল, 'রটলো কথা হাটের মাঝে, যার কথা তার গায়ে বাজে'। ব্যানারে লেখা ওই স্লোগানটাও স্বাভাবিকভাবেই তৃণমূলের গায়ে লেগেছে।"

CPIM

কলকাতা জেলা সিপিএমের যুব নেতা সৈনিক শূর বলেন, 'যে তৃণমূলের পুলিশ গান্ধীকে অসুর সাজাতে হিন্দু মহাসভাকে পুজোর অনুমতি দেয়, তারাই বুক স্টল করলে আমাদের কর্মীদের গ্রেফতার করে। আর তৃণমূলের লোক এসে সেই স্টল ভেঙে দিয়ে যায়। সাদা-কালোয় ছবিটা স্পষ্ট।'

এদিকে, অষ্টমীর বিকেলে এই ঘটনার প্রতিবাদে সভা ডাকে সিপিএম। সেখানে উপস্থিত ছিলেন কল্লোল মজুমদার, কমলেশ্বর মুখোপাধ্যায়রা। এদিন সভা শুরুর আগেই পুলিশ এসে সভা মুলতুবির চেষ্টা করে বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। শেষ অবধি পুলিশ কয়েকজনকে গ্রেফতার করে নিয়ে যায়। এঁদের মধ্যে রয়েছেন কল্লোল মজুমদার, গৌতম গঙ্গোপাধ্যায়, রাজেন্দ্র প্রসাদ, আইনজীবী রানা গঙ্গোপাধ্যায়, অভিনেতা-পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ও।

অষ্টমীতে অঞ্জলির মন্ত্রের বদলে স্লোগান, দুর্গামূর্তি নিয়ে গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান চাকরিপ্রার্থীদের


```