দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণ থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠে বাড়ি ফিরলেন প্রাক্তন সাংসদ তথা সিপিআইএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম। একটি ভিডিও বার্তা করে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, অচিকিৎসক কর্মীদের আলাদা করে ধন্যবাদ জানিয়েছেন তিনি। আপাতত সুস্থ আছেন বলেও জানিয়েছেন। এখন আরও সাত দিন থাকবেন হোম কোয়ারেন্টাইনে।
গত ৩ অগস্ট পেট খারাপের সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট, জ্বরের উপসর্গ নিয়ে বাইপাসের ধারে মেডিকা হাসপাতালে ভর্তি হয়েছিলেন সেলিম। সেখানেই চিকিৎসা চলাকালীন করোনা পরীক্ষা করালে, রিপোর্ট পজিটিভ আসে তাঁর।
চিকিৎসকদের উদ্বেগ বাড়িয়েছিল, সেলিমের শ্বাসযন্ত্রে সংক্রমণ ছড়িয়ে পড়া। তবে চিকিৎসায় সাড়া দিয়েছেন তিনি। গতকাল, সোমবার বাড়িও ফিরেছেন।
সেলিমের আগেই করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বর্ষীয়ান সিপিআইএম নেতা শ্যামল চক্রবর্তী। আর এক বাম নেতা, চিকিৎসক ফুয়াদ হালিম অবশ্য সেরে উঠেছেন কয়েক দিন আগে। সেরে উঠছেন অনাদি সাহুও
শাসকদলেও ইতিমধ্যেই দুই নেতা মারা তমোনাশ ঘোষ এবং সমরেশ দাস মারা গেছেন করোনা সংক্রমণে। সেরে উঠেছেন সুজিত বসু, হাসপাতালে চিকিৎসাধীন স্বপন দেবনাথ।