Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কানহাইয়ার দলবদলের গুঞ্জনে তোলপাড় সিপিআই, তড়িঘড়ি জারি করল বিবৃতি

দ্য ওয়াল ব্যুরো: রবিবার বিহারে নীতীশ কুমার ও বিজেপি-র জোট সরকারের মন্ত্রী অশোক চৌধুরির সঙ্গে দেখা করেন বাম যুবনেতা কানহাইয়া কুমার। কেন এই সাক্ষাত, তাই নিয়ে কিছুই বলেননি তিনি। আবার গত কয়েক দিন ধরেই খবর মিলছিল, সিপিআি নেতৃত্বের সঙ্গে যুবনেতার

কানহাইয়ার দলবদলের গুঞ্জনে তোলপাড় সিপিআই, তড়িঘড়ি জারি করল বিবৃতি

শেষ আপডেট: 16 February 2021 14:37

দ্য ওয়াল ব্যুরো: রবিবার বিহারে নীতীশ কুমার ও বিজেপি-র জোট সরকারের মন্ত্রী অশোক চৌধুরির সঙ্গে দেখা করেন বাম যুবনেতা কানহাইয়া কুমার। কেন এই সাক্ষাত, তাই নিয়ে কিছুই বলেননি তিনি। আবার গত কয়েক দিন ধরেই খবর মিলছিল, সিপিআি নেতৃত্বের সঙ্গে যুবনেতার সম্পর্ক ইদানীং ভাল চলছিল না। ফলে দুইয়ে দুইয়ে চার করেছিলেন অনেকেই। গুঞ্জন ছড়িয়ে পড়েছিল, কানহাইয়া কুমারও কি দলবদলের কথা ভাবছেন! এ গুঞ্জনের ফলাফল যে সুতীব্র হবে, তা প্রত্যাশিত। দেশীয় রাজনীতিতে একরকম তোলপাড় পড়ে যায়। সংবাদমাধ্যমগুলির শিরোনামও দখল করে এই রাজনৈতিক পর্যবেক্ষণ। কিন্তু এর পরেই তড়িঘড়ি বিবৃতি দিল সিপিআই। জানাল, এরকম কোনও আশঙ্কাই সত্যি নয়। কানহাইয়ার দলবদলের আশঙ্কা ভিত্তিহীন। কানহাইয়া নিছকই তাঁর কেন্দ্রের কিছু উন্নয়নের ব্যাপারে আলোচনা করতে জেডিইউ-এর মন্ত্রীর কাছে গিয়েছিলেন, সিপিআই নেতা সূর্যকান্ত পাসওয়ানের সঙ্গে। যে বা যারা কানহাইয়ার দলবদলের গুজব ছড়িয়েছে, তাদের নিন্দা করে সিপিআই। এই বিবৃতি অনেককেই স্বস্তি দিয়েছে, বলাই বাহুল্য। বস্তুত, দেশদ্রোহ মামলায় অভিযুক্ত এই যুব নেতা। আগামী মাসের ১৫ তারিখে দিল্লির পটিয়ালা হাউস কোর্টে হাজিরা দেওয়ার কথা তাঁর। তার ঠিক আগেই বিজেপির শরিক দলের (জেডিইউ) প্রতিনিধির সঙ্গে কানহাইয়ার এই দেখা করা যেন আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে দেশীয় রাজনীতিতে।

আরও পড়ুন: কানহাইয়ার বাঁশি বুঝি বেসুরো বাজছে! নীতীশের মন্ত্রীর সঙ্গে কেন দেখা করলেন বাম যুবনেতা

জেএনইউ থেকে পাশ করার পরে ২০১৯ সালে সিপিআইয়ের হয়েই জাতীয় রাজনীতিতে পা রাখেন প্রাক্তন ছাত্রনেতা কানহাইয়া কুমার। বিহারের বেগুসরাই কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনেও দাঁড়ান, তবে জিততে পারেননি। আবার গত এক বছর ধরে রাজনীতির আঙিনায় অনেক কিছু ঘটে গেলেও, কানহাইয়ার নীরবতা চোখে পড়ার মতো। কেন্দ্রের বিরুদ্ধে তাঁর সেই চাঁচাছোলা আক্রমণ যেন উধাও হয়ে গেছে। কৃষি আন্দোলন, একের পর এক সমাজকর্মীর গ্রেফতারি, কোনও কিছু নিয়েই সাম্প্রতিক কালে সে ভাবে মুখ খুলতে বা প্রতিবাদ করতে দেখা যায়নি তাঁকে। তাই এই সব মিলিয়েই ঘনিয়েছিল গুঞ্জন। সিপিআইয়ের বিবৃতি সবটাই পরিষ্কার করে দিয়েছে আজ সন্ধেয়।

```