Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কী কাণ্ড! গোবর গিয়েছে চুরি? তাও আবার দেড় লক্ষ টাকার!

দ্য ওয়াল ব্যুরো: ‘‘ওরে আমার গোবর গিয়েছে চুরি!’’ হাঁক-ডাক করে এমনই হাহুতাশ করছেন সরকারি দফতরের কর্মচারীরা। প্রাণিসম্পদ বিভাগের জমা করে রাখা গোবর ও ঘুঁটে, তাতেই কিনা নজর পড়েছে চোরের! আর সামান্য গোবর তো নয়, টাল করে রাখা পাহাড়ের মতো গোবর এবং

কী কাণ্ড! গোবর গিয়েছে চুরি? তাও আবার দেড় লক্ষ টাকার!

শেষ আপডেট: 5 February 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: ‘‘ওরে আমার গোবর গিয়েছে চুরি!’’ হাঁক-ডাক করে এমনই হাহুতাশ করছেন সরকারি দফতরের কর্মচারীরা। প্রাণিসম্পদ বিভাগের জমা করে রাখা গোবর ও ঘুঁটে, তাতেই কিনা নজর পড়েছে চোরের! আর সামান্য গোবর তো নয়, টাল করে রাখা পাহাড়ের মতো গোবর এবং জমিতে ফেলে রাখা কয়েক সের ঘুঁটে। দাম প্রায় দেড় লক্ষ টাকার কাছাকাছি। গোবর হারিয়ে এখন ল্যাজেগোবরে অবস্থা সরকার কর্মীদের। কর্নাটকের চিক্কামাগালুরু জেলার বিরুরের ওই প্রাণিসম্পদ বিভাগের নিজস্ব জমিতেই জমিয়ে রাখ হয়েছিল ওই গোবর। দফতর সূত্রে খবর, প্রায় ৩০-৪০ ট্র্যাক্টর ভর্তি করা যেত ওই গোবরে। দামও তাই লক্ষাধিক। বুধবার ভোরে দেখা যায় জমি ফাঁকা, গোবর আর ঘুঁটে উধাও। কে নিয়েছে এত গোবর? তদন্তে নামে পুলিশ। অজ্ঞাতপরিচয় ব্যক্তির নামে এফআইআরও করা হয়। শেষে ধরা পড়ে সর্ষের মধ্যেই লুকিয়ে ছিল ভূত। এই গোবর চুরির নেপথ্যে রয়েছে একজন সরকারি কর্মচারীই। তাঁরই ব্যক্তিগত জমিতে দেখা গেছে হারিয়ে যাওয়া সেই গোবর এবং ঘুঁটে। যদিও অভিযোগ তিনি অস্বীকার করেছেন। তবে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাণিসম্পদ বিভাগ সূত্রে খবর, জমিয়ে রাখা এই গোবর কৃষিক্ষেত্রে সারের জন্য ব্যবহার করা হয়। তা ছাড়া জ্বালানি, বায়োগ্যাস ও জৈব সার তৈরির কারখানায় ব্যবহার করা হয় এই গোবর। লক্ষাধিক টাকার অপচয়ে তাই এখন মাথায় হাত সরকারি দফতরের। কী ভাবে সেই গোবর ফিরিয়ে আনা যায় সেই চিন্তাতেই রয়েছেন আধিকারিকরা।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```