Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাধ্যমিক দিতে যাওয়ার সময় গুঁতিয়ে দিল গরু! ভাঙা পায়ে হাসপাতালেই পরীক্ষা দিল বীরভূমের ছাত্রী

বুধবার বাবা দিল বাহার শেখের সঙ্গে পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিলেন টিনা খাতুন। বাইকে ছিলেন তিনি। রাস্তা দিয়ে যাওয়ার সময় পাশের মাঠে বাঁধা গরু হঠাৎই দড়ি খুলে বাইকে দিকে এগিয়ে আসে।

মাধ্যমিক দিতে যাওয়ার সময় গুঁতিয়ে দিল গরু! ভাঙা পায়ে হাসপাতালেই পরীক্ষা দিল বীরভূমের ছাত্রী

শেষ আপডেট: 19 February 2025 16:34

দ্য ওয়াল ব্যুরো: গরুর গুঁতোয় আক্রান্ত মাধ্যমিক পরীক্ষার্থী। পা ভেঙে যায় তাঁর। বুধবার হাসপাতাল থেকে তাঁর পরীক্ষার ব্যবস্থা করে মধ্যশিক্ষা পর্ষদ। বীরভূমের মহম্মদবাজারের ঘটনা।

বুধবার বাবা দিল বাহার শেখের সঙ্গে পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিলেন টিনা খাতুন। বাইকে ছিলেন তিনি। রাস্তা দিয়ে যাওয়ার সময় পাশের মাঠে বাঁধা গরু হঠাৎই দড়ি খুলে বাইকে দিকে এগিয়ে আসে। টিনার পায়ে শিং দিয়ে আঘাত করে। ভেঙে যায় তাঁর পা। তড়িঘড়ি স্থানীয়রা এসে গরুটিকে সরায় এবং টিনাকে হাসপাতালে নিয়ে যায়। 

সিউড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। খবর দেওয়া হয় পরীক্ষাকেন্দ্রে। হাসপাতালে বসেই পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন পড়ুয়া। কিন্তু বেসরকারি হাসপাতালে তা সম্ভব না হওয়ায় মধ্যশিক্ষা পর্ষদের সাহায্যেই টিনাকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। 

চিকিৎসা শেষ হওয়া পর্যন্ত প্রশ্নপত্র নিয়ে হাসপাতালের বাইরে অপেক্ষা করেন পর্ষদের সদস্যরা। প্রাথমিক চিকিৎসা শেষ হলে তিনি পরীক্ষা দেন। 

এবিষয়ে পর্ষদ সদস্য অভিজিৎ নন্দন জানান, 'ছাত্রীটি পরীক্ষা দিতে যাচ্ছিল, তখনই দুর্ঘটনাটি হয়। আমরা ওকে সরকারি হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করি কারণ বেসরকারি হাসপাতালে পরীক্ষার অনুমতি নেই। পা ভেঙে গেছে, তবে এখন অনেকটাই সুস্থ। পরীক্ষার জন্য অতিরিক্ত সময় দেওয়া হবে এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।'

মেয়ে পরীক্ষা দিতে পারছে, তাই খুশি টিনার বাবা। তিনি পর্ষদের দ্রুত উদ্যোগের প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা জানান।


```