Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ব্রাজিলের পর দক্ষিণ আফ্রিকা, করোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু করল অক্সফোর্ড

দ্য ওয়াল ব্যুরো: লাতিন আমেরিকার পরে এবার দক্ষিণ আফ্রিকা। কোভিড ভ্যাকসিনের ট্রায়াল শুরু করল অক্সফোর্ড ইউনিভার্সিটি। এতদিন ব্রিটেনেই ডিএনএ ভেক্টর ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ করেছে অক্সফোর্ড ও জেন্নার ইউনিভার্সিটি। প

ব্রাজিলের পর দক্ষিণ আফ্রিকা, করোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু করল অক্সফোর্ড

শেষ আপডেট: 23 June 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: লাতিন আমেরিকার পরে এবার দক্ষিণ আফ্রিকা। কোভিড ভ্যাকসিনের ট্রায়াল শুরু করল অক্সফোর্ড ইউনিভার্সিটি। এতদিন ব্রিটেনেই ডিএনএ ভেক্টর ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ করেছে অক্সফোর্ড ও জেন্নার ইউনিভার্সিটি। প্রথমবার দেশের বাইরে গিয়েও করোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু করল অক্সফোর্ডের ভাইরোলজিস্ট সারা গিলবার্টের টিম। অক্সফোর্ডের ভ্যাকসিন ট্রায়ালের তত্ত্বাবধানে রয়েছে দক্ষিণ আফ্রিকার উইটওয়াটারস্র্যান্ড ইউনিভার্সিটি (উইটস)। ভ্যাকসিন ট্রায়ালের জন্য চার হাজার জনের নাম নথিভুক্ত করা হয়েছে। প্রথম ধাপে ২০০০ জনকে করোনার টিকা দেওয়া হচ্ছে। পরের ধাপে আরও দু’হাজার জনকে দেওয়া হবে বলে জানিয়েছেন উইটওয়াটারস্র্যান্ডের গবেষকরা। মানুষের শরীরে ভ্যাকসিন ইনজেক্ট করার আগে এর সেফটি ট্রায়াল করে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উইটস ইউনিভার্সিটির গবেষক শাবির মাধি। তিনি বলেছেন, প্রথম যে দু’হাজর জনকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে তাঁদের অধিকাংশই হাই-রিস্ক গ্রুপে রয়েছেন। তাঁদের মধ্যে আবার ৫০ জন এইচআইভির রোগী। ভ্যাকসিন দেওয়ার পরে চার সপ্তাহ তাঁদের পর্যবেক্ষণে রাখা হবে। রক্তরসে কতটা অ্যান্টিবডি তৈরি হল এবং কী কী শারীরিক পরিবর্তন দেখা গেল সেটা খতিয়ে দেখা হবে। অক্সফোর্ড ভ্যাকসিনের কোনও জটিল পার্শ্বপ্রতিক্রিয়ার কথা এখনও জানা যায়নি। এই ভ্যাকসিন সুরক্ষিত ও নিরাপদ বলেই দাবি করেছেন তিনি। [caption id="attachment_233061" align="alignnone" width="1280"] উইটস ইউনিভার্সিটির গবেষক শাবির মাধি[/caption]

আরও পড়ুন:ব্রাজিলে ভ্যাকসিনের ট্রায়াল শুরু করল অক্সফোর্ড, ডাক্তার, স্বাস্থ্যকর্মী-সহ দেওয়া হচ্ছে তিন হাজার জনকে

গবেষক শাবিরের কথায়, অ্যাডেনোভাইরাসের দুর্বল ও নিষ্ক্রিয় স্ট্রেন ChAdOx1, যা প্রতিলিপি তৈরি করতে সক্ষম নয়, তাকে বিশেষ উপায় পিউরিফাই করে তৈরি ভ্যাকসিন ChAdOx1 nCoV-19 নিয়ে গবেষণা চলছিল উইটস ইউনিভার্সিটিতে। এই গবেষণার নেতৃত্বে ছিল অক্সফোর্ড ও অক্সফোর্ডের অধীনস্থ জেন্নার ইউনিভার্সিটি । সারা গিলবার্টের টিমের প্রযুক্তিকে কাজে লাগিয়েই এই ভ্যাকসিন ক্যানডিডেট বানানো হয়েছে। ভ্যাকসিন ট্রায়ালের দায়িত্বেও রয়েছে অক্সফোর্ড।

আরও পড়ুন:প্রথমবার মানুষের শরীরে করোনার টিকা দিল লন্ডনের ইম্পিরিয়াল কলেজ, কম ডোজে ভ্যাকসিন দেওয়া হচ্ছে ৩০ জনকে

অক্সফোর্ডের এই ডিএনএ ভেক্টর ভ্যাকসিন মোডার্না ও লন্ডনের ইম্পিরিয়াল কলেজের তৈরি ভ্যাকসিনের থেকে আলাদা।  মোডার্না ও ইম্পিরিয়াল আরএনএ (রাইবোনিউক্লিক অ্যাসিড) টেকনোলজিকে ব্যবহার করে ভ্যাকসিন ক্যানডিডেটের ডিজাইন করেছে। অক্সফোর্ডের গবেষণা ডিএনএ (ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড)টেকনোলজি নিয়ে। এই ভ্যাকসিনে অ্যাডেনোভাইরাসকে ভেক্টর হিসেবে ব্যবহার করা হয়েছে। এই অ্যাডেনোভাইরাসের জিনোম বিশ্লেষণ করে তার থেকে নেওয়া স্ট্রেন নিষ্ক্রিয় করে ভ্যাকসিনের ডিজাইন তৈরি হয়েছে। এই দুর্বল ও নিষ্ক্রিয় স্ট্রেন শরীরে ঢুকলে কোষকে সংক্রামিত করতে পারবে না, তবে অ্যান্টিবডি তৈরির জন্য বি-কোষকে জাগিয়ে তুলতে পারবে।  বি-কোষ সক্রিয় হলেই বিভাজিত হয়ে তার অজস্র ক্লোন তৈরি করে রক্তরস বা প্লাজমায় অ্যান্টিবডি তৈরি করবে। দক্ষিণ আফ্রিকায় এখন করোনা আক্রান্তের সংখ্যা এক লাখের বেশি, সংক্রমণে মৃত্যু হয়েছে অন্তত ২০০০ জনের। স্বাস্থ্যমন্ত্রী জুয়েলি ম্যাখিজ বলেছেন, গত এক সপ্তাহে সংক্রমণ বৃদ্ধির হার বেশি। তাই আর দেরি না করে ভ্যাকসিনের ট্রায়াল শুরু করে দেওয়া হয়েছে। অক্সফোর্ডের ভ্যাকসিনের ট্রায়াল শুরু হয়েছে ব্রাজিলেও।  সাও পাওলো ও রিও ডি জেনিরোতে তিন হাজার জনকে দেওয়া হচ্ছে ভ্যাকসিন। তার মধ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী-সহ সাও পাওলোতে ২০০০ জন ও রিও-তে ১০০০ জনকে বেছে নেওয়া হয়েছে ভ্যাকসিনের ট্রায়ালের জন্য।

```