Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ, গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

৬৬ জন ছাত্র কোভিডে আক্রান্ত, বন্ধ করে দেওয়া হল আইআইটি মাদ্রাজ

দ্য ওয়াল ব্যুরো : আইআইটি মাদ্রাজের হস্টেলে ব্যাপক হারে করোনা সংক্রমণ ছড়িয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। চলতি মাসেই সেখানে ৬৬ জন ছাত্র কোভিডে আক্রান্ত হয়েছেন। আরও ৭০০ জন ছাত্রের টেস্ট করা হবে। আইআইটি মাদ্রাজ কর্তৃপক্ষ ইতিমধ্যে সব ডিপার্টমেন্ট, সে

৬৬ জন ছাত্র কোভিডে আক্রান্ত, বন্ধ করে দেওয়া হল আইআইটি মাদ্রাজ

শেষ আপডেট: 14 December 2020 07:31

দ্য ওয়াল ব্যুরো : আইআইটি মাদ্রাজের হস্টেলে ব্যাপক হারে করোনা সংক্রমণ ছড়িয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। চলতি মাসেই সেখানে ৬৬ জন ছাত্র কোভিডে আক্রান্ত হয়েছেন। আরও ৭০০ জন ছাত্রের টেস্ট করা হবে। আইআইটি মাদ্রাজ কর্তৃপক্ষ ইতিমধ্যে সব ডিপার্টমেন্ট, সেন্টার, ল্যাব ও লাইব্রেরি বন্ধ করে দিয়েছে। শিক্ষক ও ছাত্রদের বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে। আইআইটি মাদ্রাজ কর্তৃপক্ষ জানিয়েছে, হস্টেলে যতজন ছাত্রছাত্রী থাকার কথা, এখন আছেন তার ১০ শতাংশ। তাঁদের কয়েকজন করোনা পজিটিভ হয়েছিলেন। হস্টেলে যাঁরা আছেন, তাঁদের সকলের টেস্ট করা হবে। তাঁদের এখন প্যাকেটে খাবার সরবরাহ করা হচ্ছে। আইআইটি-র তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, "প্রতিটি গবেষণাগারে কতজন স্কলার ও প্রজেক্ট স্টাফ করতে পারবেন তা নিয়ে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করা হবে। সেক্ষেত্রে গবেষণাগারের আয়তন ও বায়ু চলাচলের সুবিধার কথা খেয়াল রাখা হবে।" তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রকের এক কর্তা বলেন, আমরা আশঙ্কা করেছিলাম, বিধিনিষেধ শিথিল হওয়ার পরে একসঙ্গে অনেকে কোভিড পজিটিভ হবে। তবে ভয়ের কোনও কারণ নেই। সামগ্রিকভাবে দেশে বেশ খানিকটা কমেছে দৈনিক করোনা সংক্রমণ। শুক্র ও শনিবার দৈনিক আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের বেশি ছিল। কিন্তু রবিবার তা কমে হয়েছে ২৭ হাজার। অর্থাৎ ১০.৫ শতাংশ আক্রান্ত কমেছে এদিন। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৯৯ লাখের কাছে পৌঁছে গিয়েছে। দৈনিক মৃত্যুর সংখ্যাও এদিন সাড়ে ৩০০-র কম। গত ২৪ ঘণ্টায় ৩০ হাজারের বেশি মানুষ সুস্থ হয়েছেন। আক্রান্তের থেকে সুস্থ বেশি হওয়ায় ফের কমেছে অ্যাকটিভ রোগীর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৭ হাজার ৭১ জন আক্রান্ত হয়েছেন। এর ফলে ১৪ ডিসেম্বর, সোমবার, সকাল ৮টা পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৯৮ লাখ ৮৪ হাজার ১০০ জন। বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে ৩৩৬ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ দেশে করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৩৫৫ জন। ভারতে করোনায় মৃত্যুহার ১.৪৫ শতাংশ। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে উঠেছেন ৩০ হাজার ৬৯৫ জন। ভারতে মোট সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা ৯৩ লাখ ৮৮ হাজার ১৫৯ জন। এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৯৪.৯৮ শতাংশ। অর্থাৎ এই মুহূর্তে দেশে কোভিড অ্যাকটিভ রোগীর সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ৫৮৬ জন। মোট আক্রান্তের ৩.৫৭ শতাংশ রোগী এই মুহূর্তে অ্যাকটিভ রয়েছেন।

```