Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

করোনা সংক্রমণের হার বাড়ল দেশে, আক্রান্ত ৩০ লাখ ছাড়াতে পারে

দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহের শুরুতে কোভিড পজিটিভিটি রেট তথা সংক্রমণের হার স্থিতিশীল ছিল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যাণে দেখা গিয়েছিল সংক্রমণের হার আট শতাংশের কাছাকাছি রয়েছে। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকেই সংক্রমণের

করোনা সংক্রমণের হার বাড়ল দেশে, আক্রান্ত ৩০ লাখ ছাড়াতে পারে

শেষ আপডেট: 20 August 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহের শুরুতে কোভিড পজিটিভিটি রেট তথা সংক্রমণের হার স্থিতিশীল ছিল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যাণে দেখা গিয়েছিল সংক্রমণের হার আট শতাংশের কাছাকাছি রয়েছে। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকেই সংক্রমণের হার বাড়তে শুরু করেছে। আজ, শুক্রবার সন্ধ্যায় দেখা গেছে কোভিড পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ৮.৫ শতাংশে। কেন্দ্রের বুলেটিনে দেখা গেছে, প্রায় প্রতিদিনিই নতুন সংক্রমণ ধরা পড়ছে ৭০ হাজারের কাছাকাছি। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ৮৯৮ জন। ভাইরাস সক্রিয় ৬ লাখ ৯২ হাজার রোগীর শরীরে। স্বাস্থ্যমন্ত্রকের হিসেব বলছে, কোভিড পজিটিভিটি রেট বাড়ায় নতুন সংক্রমণও বেড়ে চলেছে। দেশে এখন মোট কোভিড পজিটিভ রোগীর সংখ্যা ২৯ লাখ। খুব তাড়াতাড়ি সংক্রামিতের সংখ্যা ৩০ লাখের গণ্ডি পেরিয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। প্রতিদিন যত জন রোগীর করোনা পরীক্ষা করা হচ্ছে তার মধ্যে প্রতি ১০০ জনে যতজন রোগীর কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসছে, তাকেই বলে কোভিড পজিটিভিটি রেট বা সংক্রমণের হার।  কোভিড পজিটিভিটি রেট থেকেই বোঝা যায় সংক্রমণ কী পরিমাণে ছড়াচ্ছে এবং কতজনের মধ্যে ছড়াচ্ছে। সপ্তাহের গোড়ায় দেখা গিয়েছিল, এই সংক্রমণের হার কখনও বেড়েছে আবার কখনও ঝপ করে কমে গেছে। গত রবিবার কোভিড পজিটিভিটি রেট কমে হয়েছিল ৭.৯%। সোমবার সেটাই ফের পৌঁছয় ৮ শতাংশের কাছাকাছি। এরপর সংক্রমণের হার একই পয়েন্টে দাঁড়িয়েছিল। আজ ফের দেখা গেছে, সংক্রমণের হার বেড়ে সাড়ে আট শতাংশে পৌঁছে গেছে। স্বাস্থ্যমন্ত্রকের লক্ষ্য হল এই পজিটিভিটি রেট পাঁচ শতাংশের মধ্যে বেঁধে ফেলা। তাহলে সংক্রমণ ছোট ছোট জায়গাতেই আটকে যাবে। বেশি এলাকাজুড়ে ছড়াতে পারবে না, ফলে সহজেই সংক্রমণের হার নিয়ন্ত্রণ করা যাবে। দেশের কিছু রাজ্যে অবশ্য এই পজিটিভিটি রেট চিন্তার কারণ। যেমন মহারাষ্ট্র, গোয়া, ছত্তীসগড়, হিমাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশে সংক্রমণের হার বেশি। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ ধরা পড়েছে ১৪ হাজার ৬৪৭। উত্তরপ্রদেশে এখন মোট কোভিড পজিটিভ রোগীর সংখ্যা ১ লাখ ৭২ হাজারের কাছাকাছি। নতুন সংক্রামিতের সংখ্যা পাঁচ হাজার ছুঁতে চলেছে। তামিলনাড়ুতে সংক্রমণ বৃদ্ধির হার ১.৭৪%, নতুন সংক্রমণ প্রায় ছ’হাজারের কাছাকাছি। তবে কেন্দ্রের বুলেটিনে ইতিবাচক দিক হল মৃত্যুহার কমে যাওয়া। দেশে এখন কোভিড ডেথ রেট বা মৃত্যুহার ১.৮৯%। সুস্থতার হারও বেশি। গত ২৪ ঘণ্টায় ৬২ হাজার রোগী করোনা সারিয়ে সুস্থ হয়েছেন। সুস্থতার হার বা কোভিড রিকভারি রেট ৭৪.৩০%। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, দেশে কোভিড টেস্ট আগের থেকে অনেক বেড়েছে। এ যাবৎ ৩ কোটি ৩৪ লক্ষ ৬৭ হাজার ২৩৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গতকালই আট লাখের বেশি কোভিড টেস্ট হয়েছে দেশে। দেশের ১৫০৪টি ল্যাবরেটরিতে করোনা পরীক্ষা করা হচ্ছে যার মধ্যে ৭৭২টি সরকারি ল্যাবরেটরি ও ৬১৪টি বেসরকারি ল্যাবরেটরি রয়েছে। সবচেয়ে বেশি হয়েছে রিয়েল টাইম আরটি-পিসিআর টেস্ট। সরকারি ও বেসরকারি মিলিয়ে দেশের ৭৭২টি ল্যাবরেটরিতে আরটি-পিসিআর টেস্ট হচ্ছে। ট্রুন্যাট টেস্ট হচ্ছে ৬১৪টি ল্যাবরেটরিতে।

```