Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কোভিডের সেই ভয়ঙ্কর প্রজাতি এখনও ঢোকেনি ভারতে, তবে সতর্কতা জারি কেরলে

দ্য ওয়াল ব্যুরো: কোভিডের (covid) ডেল্টা প্রজাতির পরে নতুন ভ্যারিয়ান্টের আবির্ভাব ঘটেছে। নয়া এই প্রজাতিকে ইতিমধ্যেই 'ভ্যারিয়ান্ট অব কনসার্ন' বলে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। ডেল্টার থেকেও এই প্রজাতি আরও বেশি সংক্রামক বলেই অনুমান

কোভিডের সেই ভয়ঙ্কর প্রজাতি এখনও ঢোকেনি ভারতে, তবে সতর্কতা জারি কেরলে

শেষ আপডেট: 1 September 2021 06:46

দ্য ওয়াল ব্যুরো: কোভিডের (covid) ডেল্টা প্রজাতির পরে নতুন ভ্যারিয়ান্টের আবির্ভাব ঘটেছে। নয়া এই প্রজাতিকে ইতিমধ্যেই 'ভ্যারিয়ান্ট অব কনসার্ন' বলে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। ডেল্টার থেকেও এই প্রজাতি আরও বেশি সংক্রামক বলেই অনুমান বিজ্ঞানীদের। দক্ষিণ আফ্রিকায় কোভিডের এই প্রজাতির বাড়বাড়ন্ত। ভারতেও ঢুকেছে কিনা সে নিয়ে উদ্বেগ আরও বাড়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের অধীনস্থ প্যানেল বলেছে, ভারতে এখনও কোভিডের এই অতি সংক্রামক প্রজাতির দেখা মেলেনি। তবে সতর্কতা জারি হয়েছে। কেরলে এমনিতেও ডেল্টা প্রজাতির সংক্রমণ বাড়ছে, তার মধ্যে এই নয়া প্রজাতি ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠবে। What we know and do not know about C.1.2: The 'most mutant of all mutant  variants' of COVID-19 found to date | Special-reports – Gulf News সার্স-কভ-২ ভাইরাসের এই নয়া ভ্যারিয়ান্টের নাম সি.১.২ (C.1.2)। প্রথম খুঁজে পাওয়া যায় দক্ষিণ আফ্রিকায়। বিজ্ঞানীরা বলছেন, এ বছর মে মাসে দক্ষিণ আফ্রিকায় কোভিডের এই নতুন প্রজাতির দেখা মেলে। এর পরে চিন, কঙ্গো প্রজাতন্ত্র, মরিশাস, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পর্তুগাল ও সুইৎজারল্যান্ডে সি.১.২ প্রজাতি ছড়িয়ে পড়ে। ভাইরোলজিস্টরা বলছেন, গত বছর মার্চ থেকে করোনার যে প্রজাতি ভারতে ছড়াতে শুরু করেছিল তা এখন অনেক বদলে গিয়েছে। সুপার-স্প্রেডার হয়ে উঠেছে, মানে অনেক দ্রুত মানুষের শরীরে ঢুকে সংক্রমণ ছড়াতে পারে। সার্স-কভ-২ হল আরএনএ (রাইবোনিউক্লিক অ্যাসিড) ভাইরাস। এর শরীর যে প্রোটিন দিয়ে তৈরি তার মধ্যেই নিরন্তর বদল হচ্ছে। এই প্রোটিন আবার অ্যামাইনো অ্যাসিড দিয়ে সাজানো। ভাইরাস এই অ্যামাইনো অ্যাসিডগুলোর কোড ইচ্ছামতো বদলে দিচ্ছে। কখনও একেবারে ডিলিট করে দিচ্ছে। এইভাবে বদলের একটা চেইন তৈরি হয়েছে। আর এই রূপ বদলের কারণেই নতুন নতুন প্রজাতির দেখা মিলতে শুরু করেছে। সি.১.২ প্রজাতিতে N440K ও Y449H--এই দুই রকম মিউটেশন বা জিনের বিন্যাস বদলাচ্ছে। এর অর্থ হল করোনার স্পাইক প্রোটিনে অ্যামাইনো অ্যাসিডের বিন্যাসে নির্দিষ্ট কোনও দুটি অ্যামাইনো অ্যাসিড তার নির্দিষ্ট অবস্থান থেকে বদলে অন্য চেহারা নিচ্ছে। যে কারণে ভাইরাসের জিনের বিন্যাসও পুরোপুরি বদলে যাচ্ছে। এই প্রজাতিতে মিউটেশনের হার প্রায় ৫২ শতাংশ, যা চিন্তার কারণ বলেই মনে করছেন গবেষকরা। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```