Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৩ হাজার ছাড়াল, শনিবারও সবথেকে বেশি কোভিড পজিটিভ মহানগরীতেই

দ্য ওয়াল ব্যুরো:  কলকাতা শহরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়ে গেল। স্বাস্থ্য ভবনের বুলেটিনে জানানো হয়েছে শনিবার শহরের আরও ১৫৮ জনের শরীরে কোভিড পজিটিভ পাওয়া গিয়েছে। কলকাতায় মোট কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫১৪।

কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৩ হাজার ছাড়াল, শনিবারও সবথেকে বেশি কোভিড পজিটিভ মহানগরীতেই

শেষ আপডেট: 12 June 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো:  কলকাতা শহরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়ে গেল। স্বাস্থ্য ভবনের বুলেটিনে জানানো হয়েছে শনিবার শহরের আরও ১৫৮ জনের শরীরে কোভিড পজিটিভ পাওয়া গিয়েছে। কলকাতায় মোট কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫১৪। তবে এঁদের মধ্যে ১৩৮১ জন ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। শনিবার রাজ্যে নতুন আরও ৪৫৪ জনের শরীরে কোভিড পজিটিভি পাওয়া গিয়েছে। কোভিডে মারা গিয়েছেন আরও ১২ জন। স্বাস্থ্য দফতরের বুলেটিনেই দেখা যাচ্ছে, হাওড়া এবং উত্তর চব্বিশ পরগনায় কোভিড আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। হাওড়া কোভিড আক্রান্তের সংখ্যা ১৬৮২, উত্তর চব্বিশ পরগনায় তা হল ১৪৯৩। এর পরই রয়েছে হুগলি। সেখানে কোভিড পজিটিভের সংখ্যা ৬৮৬। তবে স্বাস্থ্য ভবনের বুলেটিনে এদিনও জানানো হয়েছে যে, এখনও পর্যন্ত করোনা আক্রান্ত যে রোগীদের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে ৩১৮ জনেরই কোমর্বিডিটি ছিল। অর্থাৎ তাঁদের শরীরে অন্য রোগের উপসর্গ ছিল। যেমন কারও হাইপারটেনশন ছিল, কেউ হৃদরোগে আক্রান্ত হয়েছে, কারও ম্যালিগন্যান্সি বা সিওপিডি বা সিকেডি ছিল। যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে ১৮.৮৪ শতাংশের বয়স ৭৫ বছর বা তার বেশি। আবার ১৪.৮৪ শতাংশের বয়স আবার ৬১ থেকে ৭৫ বছরের মধ্যে। বিস্তারিত বুলেটিন দেখুন

```