
শেষ আপডেট: 21 January 2022 10:32
ঘটনাচক্রে, দিল্লিতে যখন বেসরকারি ল্যাবে করোনা পরীক্ষার খরচ কমছে, তখন পশ্চিমবঙ্গে, বিশেষ করে কলকাতার বেসরকারি ল্যাবগুলি কোভিড ১৯ টেস্টের ক্ষেত্রে লোকের গলা কাটছে বলে অভিযোগ। মোটামুটি সব বেসরকারি হাসপাতাল, ল্যাবেই আরটি-পিসিআর টেস্টের খরচ ১৪০০-১৫০০ টাকা। অরবিন্দ কেজরিওয়াল সরকার ২০২০র নভেম্বরেই বেসরকারি ল্যাব ও হাসপাতালে আরটি-পিসিআর টেস্টের খরচ ৮০০ টাকায় বেঁধে দিয়েছিল। গত আগস্টে তা রিভিউ করে কমিয়ে ৫০০ টাকা করা হয়। সেখান থেকে আরও কমানো হল খরচ। তবে সরকারি হাসপাতাল, পরীক্ষাগারগুলিতে আরটি-পিসিআর ও ও Rapid অ্য়ান্টিজেন টেস্ট করালে কোনও পয়সা লাগে না। দিল্লির স্বাস্থ্য দপ্তর সব বেসরকারি হাসপাতাল ও পরীক্ষাগারগুলিকে ২৪ ঘণ্টার মধ্যে নতুন রেটের তালিকা এমন জায়গায় টাঙিয়ে দিতে বলেছে যাতে তা সবার চোখে পড়ে। বেসরকারি ল্যাবগুলিকে নমুনা সংগ্রহের ১২ ঘণ্টার মধ্যে প্রসেস করার নির্দেশও দিয়েছে স্বাস্থ্য দপ্তর। পজিটিভ, নেগেটিভ নমুনাও সময় বেঁধে আইসিএমআরের পোর্টালে তুলতে হবে। পজিটিভ হলে প্রসেস করার ৩০ মিনিটের মধ্যে আপলোড করতে হবে, নমুনা নেগেটিভ হলে ২৪ ঘণ্টার মধ্যে তুলতে হবে। দিল্লিতে বৃহস্পতিবার ১২৩০৬টি নতুন কোভিড ১৯ সংক্রমণ নথিভুক্ত হয়েছে। মারা গিয়েছেন ৪৩ জন। পজিটিভিটি রেট কমে এসেছে ২১.৪৮ শতাংশে। বুধবার সংক্রমণ সংখ্যা ছিল ১৩৭৮৫। পজিটিভিটি হার ছিল ২৩.৮৬ শতাংশ। সংক্রমণের গতি নিম্নমুখী হওয়ায় সপ্তাহের শেষে কার্ফু চাপানোর সিদ্ধান্ত প্রত্যাহার করতে চেয়ে প্রস্তাব পাঠিয়েছিল দিল্লি সরকার, যদিও তাতে সায় দেননি লেফটেন্যান্ট গর্ভনর অনিল বইজল।The rates for conventional RT-PCR and RAT test for covid-19 in delhi by private labs has been reduced.
The price cap for RT-PCR test have been set at ₹300 and the price for home collection of samples have been set at ₹500. Price for Rapid antigen test have been set at ₹100. pic.twitter.com/OAtrOtsmt3 — Satyendar Jain (@SatyendarJain) January 20, 2022