Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

বিশ্বের সবচেয়ে সস্তার ভেন্টিলেটর বানাল ভারত, চলবে বিদ্যুৎ ছাড়াই, জানালেন নীতি আয়োগের সিইও

দ্য ওয়াল ব্যুরো: করোনা লড়াইয়ে আরও একধাপ এগোল ভারত। বিশ্বের সবচেয়ে কম দাবি ভেন্টিলেটর বানিয়ে নজির গড়ল দেশের অন্যতম বড় ইঞ্জিনিয়ারিং ফার্ম ডায়ানামেটিক টেকনোলজি। করোনা রোগীদের চিকিৎসায় দেশে এখনও অবধি যতরকমের ভেন্টিলেটর তৈরি হয়েছে তার মধ্যে ক

বিশ্বের সবচেয়ে সস্তার ভেন্টিলেটর বানাল ভারত, চলবে বিদ্যুৎ ছাড়াই, জানালেন নীতি আয়োগের সিইও

শেষ আপডেট: 19 April 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: করোনা লড়াইয়ে আরও একধাপ এগোল ভারত। বিশ্বের সবচেয়ে কম দাবি ভেন্টিলেটর বানিয়ে নজির গড়ল দেশের অন্যতম বড় ইঞ্জিনিয়ারিং ফার্ম ডায়ানামেটিক টেকনোলজি। করোনা রোগীদের চিকিৎসায় দেশে এখনও অবধি যতরকমের ভেন্টিলেটর তৈরি হয়েছে তার মধ্যে কমদামি ভেন্টিলেটর হল আইআইটি রুরকি ও ঋষিকেশ এইমসের যৌথ উদ্যোগে বানানো ‘প্রাণ বায়ু’। এই ভেন্টিলেটরের দাম ২৫ হাজার টাকা। কিন্তু বেঙ্গালুরুর ডায়ানামেটিক টেকের তৈরি এই ভেন্টিলেটরের দাম মাত্র আড়াই হাজার টাকা। এত কম দামে পোর্টেবল ভেন্টিলেটর এখনও অবধি বিশ্বের কোনও সংস্থাই বানাতে পারেনি। ডায়ানামেটিক টেকের বানানো এই ভেন্টিলেটরের কথা সামনে এনেছেন নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত। টুইট করে তিনি বলেছেন, দেশীয় প্রযুক্তির সেরা নিদর্শন। মাত্র আড়াই হাজার টাকায় এমন ভেন্টিলেটর সত্যিই চমকে দেওয়ার মতো। সবচেয়ে বড় কথা হল এই ভেন্টিলেটরের ডিজাইন, যন্ত্রপাতি সবই বানিয়েছে ডায়ানামেটিক টেক। এর একটি যন্ত্রাংশও বিদেশ থেকে আমদানি করা নয়। চমকের শেষ এখানেই নয়। এই ভেন্টিলেটর চলবে বিদ্যুৎ ছাড়াই। তাই প্রত্যন্ত এলাকার স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতালগুলিতে সহজেই ব্যবহার করা যাবে এমন ভেন্টিলেটর। https://twitter.com/amitabhk87/status/1251862517715841024?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1251862517715841024&ref_url=https%3A%2F%2Fwww.hindustantimes.com%2Findia-news%2Ftackling-covid-19-bengaluru-based-tech-firm-creates-affordable-portable-ventilators-that-need-no-electricity%2Fstory-BRFY4KTfil4fjUfyAWq9CM.html করোনা রোগীদের সংখ্যা বাড়তে থাকায় ভেন্টিলেটরের চাহিদাও বেড়েছে। শ্বাসকষ্টে ভোগা রোগীদের ভেন্টিলেটর সাপোর্টে রাখা সবচেয়ে আগে দরকার। এত বেশি রোগীকে অক্সিজেন সাপোর্ট দেওয়ার জন্য পর্যাপ্ত মেকানিক্যাল ভেন্টিলেটরের ঘাটতি রয়েছে দেশের হাসপাতাল, নার্সিংহোমগুলিতে। তাছাড়া মেকানিক্যাল ভেন্টিলেটরের দামও অনেক। ছোটখাটো পোর্টেবল ভেন্টিলেটরের সংখ্যাও হাতে গোনা। কম খরচে এবং বিদ্যুতের অপচয় বাঁচিয়ে পোর্টেবল ভেন্টিলেটর তৈরির কাজে নেমেছে দেশের অনেক সংস্থাই। ছোট ইঞ্জিনিয়ারিং ফার্ম থেকে আইআইটি বা টেকনিক্যাল ইনস্টিটিউট গুলিতেও তৈরি হচ্ছে ভেন্টিলেটর। ডায়ানামেটিক টেক হল দেশের অন্যতম বড় ইঞ্জিনিয়ারিং ফার্ম। এয়ারবাস, বোয়িং বিমানের যন্ত্রপাতি তৈরি করে এই টেক ফার্ম। সংস্থার তরফে জানানো হয়েছে, ভেন্টিলেটর তৈরির সময় কয়েকটা বিষয়কে প্রাথমিক গুরুত্ব দেওয়া হয়। যেমন, প্রথমত দাম হতে হবে সাধ্যের মধ্যেই। কারণ দেশের প্রত্যন্ত এলাকাই শুধু নয়, যেভাবে সংক্রামিত রোগী ও আইসোলেশন সেন্টারের সংখ্যা বাড়ছে, তাতে পর্যাপ্ত পরিমাণে ভেন্টিলেটর সাপ্লাই করতে হলে দামের ব্যাপারটা আগে মাথায় রাখা দরকার। দ্বিতীয়ত, বিদ্যুৎ খরচ আরও একটা চিন্তার ব্যাপার। এই ভেন্টিলেটর বিদ্যুৎ ছাড়াই চলবে। খোলা জায়গায় বড় আইসোলেশন ওয়ার্ড যদি হয়, সেখানে সহজেই ব্যবহার করা যাবে এমন ভেন্টিলেটর। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বা গ্রামীণ হাসপাতালগুলিরও অনেক সুবিধা হবে। তৃতীয়ত, এই ভেন্টিলেটর পোর্টেবল এবং ডিসপোজেবল। যে কোনও জায়গায় বয়ে নিয়ে যাওয়া যাবে। এর প্রযুক্তিও উন্নত। বাতাসের চাপ নিয়ন্ত্রণ করবে, প্রতি মিনিটে কতটা অক্সিজেন ঢুকবে রোগীর শরীরে তারও একটা নির্দিষ্ট মাত্রা ঠিক করা আছে। অমিতাভ কান্ত বলেছেন, প্রাণ বাঁচাতে এমনই ভেন্টিলেটর দরকার দেশের। এই প্রযুক্তিকে অনুমোদন দিতে চলেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকও। সংস্থার তরফে জানানো হয়েছে, প্রাথমিকভাবে আরও ৫০ হাজার ভেন্টিলেটর তৈরি হচ্ছে। অনুমোদন পেলে বাণিজ্যিক হারে এই পোর্টেবল ভেন্টিলেটর তৈরি শুরু হবে।

```