Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনা লড়াই: কুয়েতে আক্রান্তদের চিকিৎসায় ১৫ জন ভারতীয় ডাক্তার, পাঠানো হল চিকিৎসার সরঞ্জামও

দ্য ওয়াল ব্যুরো: করোনার বিরুদ্ধে লড়াইয়ে সাহায্যের হাত বাড়িয়েই দিয়েছে ভারত। চিকিৎসার সরঞ্জাম দিয়ে হোক বা আর্থিক সাহায্য, সংহতির বার্তা নিয়ে বিশ্বের অনেক দেশেরই হাত ধরেছে ভারত। এবার কুয়েতে করোনা আক্রান্তদের চিকিৎসায় এগিল গেল দেশের মেডিক্যাল

করোনা লড়াই: কুয়েতে আক্রান্তদের চিকিৎসায় ১৫ জন ভারতীয় ডাক্তার, পাঠানো হল চিকিৎসার সরঞ্জামও

শেষ আপডেট: 11 April 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: করোনার বিরুদ্ধে লড়াইয়ে সাহায্যের হাত বাড়িয়েই দিয়েছে ভারত। চিকিৎসার সরঞ্জাম দিয়ে হোক বা আর্থিক সাহায্য, সংহতির বার্তা নিয়ে বিশ্বের অনেক দেশেরই হাত ধরেছে ভারত। এবার কুয়েতে করোনা আক্রান্তদের চিকিৎসায় এগিল গেল দেশের মেডিক্যাল টিম। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, শনিবারই ১৫ জন ডাক্তার ও স্বাস্থ্যকর্মীর টিম পৌঁছে গেছে কুয়েতে। সেই সঙ্গেই কুয়েত সরকারের হাতে পৌঁছে দেওয়া হয়েছে চিকিৎসার অনেক সরঞ্জাম। করোনা মোকাবিলায় ভারতের থেকে সাহায্যে চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবা অল-খালেদ অল-হামাদ অল-সাবা। সেই ডাকে সাড়া দিয়েই ভারত থেকে অভিজ্ঞ ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের একটি দলকে কুয়েতে পাঠানো হয়। সেই সঙ্গেই কুয়েত সরকারের হাতে তুলে দেওয়া হয়েছে কিছু জরুরি ড্রাগ, পিপিই, মাস্ক-সহ চিকিৎসার সরঞ্জাম। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর টুইট করে বলেছেন, কুয়েতে করোনা সংক্রামিতের সংখ্যা বাড়ছে। অথচ সেখানে এই চিকিৎসার তেমন কোনও পরিকাঠামো নেই। কুয়েতের প্রধানমন্ত্রীর অনুরোধে ভারত থেকে র‍্যাপিড অ্যাকশন ফোর্স পৌঁছেছে কুয়েতে। আগামী দু’সপ্তাহ সেখানেই থাকবেন ডাক্তার ও মেডিক্যাল স্টাফরা। প্রয়োজন হলে এই সময়সীমা বাড়ানো হতে পারে। https://twitter.com/DrSJaishankar/status/1248929633157836801?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1248929633157836801&ref_url=https%3A%2F%2Fwww.timesnownews.com%2Findia%2Farticle%2F15-indian-doctors-and-health-care-professionals-arrive-in-kuwait-to-battle-coronavirus%2F576801 কুয়েতের সরকারি তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত সে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১,১৫৪। দুই জেলা জালিব অল-শুয়োখ এবং মাহবুলাতে লকডাউন ঘোষণা করা হয়েছে কুয়েত সরকারের তরফে। গত মাসেই কুয়েতের একাধিক শপিং মল, হোটেল-রেস্তোরাঁ বন্ধ করে দিয়েছিল সরকার। নিজের দেশ শুধু নয় করোনা-আক্রান্ত প্রতিবেশী দেশগুলির দিকেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। সি-১৭ গ্লোবমাস্টারে চাপিয়েই ইরান থেকে ৩১ জন মহিলা ও দুটি শিশু-সহ মোট ৫৮ জনকে ফিরিয়ে আনা হয়েছে। তেহরানে পাঠানো হয়েছে ৫২৯টি কোভিড-১৯ টেস্টিং কিট। চিনে ইতিমধ্যেই ১৫ টন চিকিৎসার সরঞ্জাম পাঠানো হয়েছে। মোট ৬.২ টন চিকিৎসার সরঞ্জাম ও অ্যান্টি-ভাইরাল ড্রাগ-সহ জীবনদায়ী ওষুধপত্র মলদ্বীপে পাঠানো হয়েছে। পাঁচজন সেনা ডাক্তার, দু’জন নার্স-সহ সাতজন প্যারামেডিক্সের টিমও পৌঁছেছে মলদ্বীপে।

```