Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিশ্বজিৎ দাসের ইডি হেফজতের নির্দেশ, রেলের হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে

আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্বজিৎ দাসকে ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্বজিৎ দাসের ইডি হেফজতের নির্দেশ, রেলের হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে

শেষ আপডেট: 16 February 2024 19:50

দ্য ওয়াল ব্যুরো: রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার বিশ্বজিৎ দাসের ইডি হেফাজতের নির্দেশ দিল আদালত। আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁকে ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁকে রেলের বি আর সিং হাসপাতালেই স্বাস্থ্য পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছেন বিশেষ ইডি আদালতের ভারপ্রাপ্ত বিচারক শুভেন্দু সাহা। 

গত মঙ্গলবার সকাল থেকে সল্টলেকের আইবি ব্লক, নিউ আলিপুরের একটি বহুতল মিলিয়ে অন্তত ৬ জায়গায় তল্লাশি চালায় ইডি। সল্টলেকেই বিশ্বজিৎ দাসের বাড়িতে যান ইডি আধিকারিকরা। এরপরই রেশন দুর্নীতি মামলায় আটাকল মালিক বাকিবুর রহমান, রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং শঙ্কর আঢ্যর পর চতুর্থ ব্যক্তি হিসেবে গ্রেফতার হয়েছেন বিশ্বজিৎ দাস। 

ইডির হাতে ধৃত ব্যবসায়ী বিশ্বজিৎ শঙ্কর আঢ্যর ঘনিষ্ঠ বলেই জানতে পেরেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। শুক্রবার বিশ্বজিতকে আদালতে পেশ করা হয়। সেই মতো সল্টলেকের ইডি অফিস থেকে তাঁকে নিয়ে বের হন আধিকারিকরা। সেই সময়ই বিশ্বজিৎ দাস দাবি করেন, শঙ্কর আঢ্যকে তিনি চিনলেও তাঁর সঙ্গে কোনও ঘনিষ্ঠতা ছিল না। একই সঙ্গে বিশ্বজিতের দাবি, তাঁর সঙ্গে যা হয়েছে তা অন্যায়। তিনি শুধুমাত্র একজন ব্যবসায়ী, কোনও রাজনীতির মধ্যে তিনি নেই। 

ইডি সূত্রের খবর, কেন্দ্রীয় এজেন্সি শঙ্কর আঢ্য ও তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে বিশ্বজিতের নাম জানতে পারে। রেশন দুর্নীতি মামলায় যে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ উঠেছে সে সংক্রান্ত বিষয়েই জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে। পরে তদন্তে অসহযোগিতার অভিযোগে বিশ্বজিতকে গ্রেফতার করে ইডি। তাঁর কাছ থেকে বিপুল পরিমাণ হাওয়ালা সংক্রান্ত নথি উদ্ধার হয়েছে বলেও খবর।


```