Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বামীর মৃত্যুতে কাঁদতেই হবে, এ আবার কেমন কথা! বলল সুপ্রিম কোর্ট

দ্য ওয়াল ব্যুরো: স্বামীর মৃত্যুতে কাঁদতেই হবে, এমন কোনও কথা নেই। একটি মামলার শুনানিতে এই কথা জানাল সুপ্রিম কোর্ট। বছর পাঁচেক আগে খুন হয়েছিলেন অসমের এক ব্যক্তি। কিন্তু তার পরে একটুও কাঁদেননি তাঁর স্ত্রী। শুধু এই না-কাঁদার যুক্তিতেই তাঁকে স্

স্বামীর মৃত্যুতে কাঁদতেই হবে, এ আবার কেমন কথা! বলল সুপ্রিম কোর্ট

শেষ আপডেট: 1 November 2018 14:53

দ্য ওয়াল ব্যুরো: স্বামীর মৃত্যুতে কাঁদতেই হবে, এমন কোনও কথা নেই। একটি মামলার শুনানিতে এই কথা জানাল সুপ্রিম কোর্ট। বছর পাঁচেক আগে খুন হয়েছিলেন অসমের এক ব্যক্তি। কিন্তু তার পরে একটুও কাঁদেননি তাঁর স্ত্রী। শুধু এই না-কাঁদার যুক্তিতেই তাঁকে স্বামীর খুনি হিসেবে সাব্যস্ত করে বসেন তদন্তকারীরা। কোনও তথ্যপ্রমাণ না থাকলেও, তরুণীর 'অস্বাভাবিক' আচরণ তাঁকে সন্দেহভাজনের শীর্ষে ফেলে দেয়। এর জেরে গ্রেফতারও হন তরুণী, গুয়াহাটি হাইকোর্টের নির্দেশে যাবজ্জীবন কারাবাস হয় তাঁর। এর পরে তিনি খেটে ফেলেন পাঁচ বছরের জেল। অবশেষে সুপ্রিম কোর্টে মামলাটি ওঠার পরে, বেকসুর খালাস পেলেন তিনি। সুপ্রিম কোর্টের বিচারপতি আরএফ নরিম্যান এবং নবীন সিংহের বেঞ্চ জানিয়ে দিল, স্বামীর মৃত্যুতে না-কাঁদা কোনও অপরাধ নয়। এবং যেহেতু অন্য পারিপার্শ্বিক সাক্ষ্য ও তথ্য ওই তরুণীর খুন করার সপক্ষে কোনও রকম প্রমাণ দাখিল করতে পারে না, তাই কেবল না-কাঁদার যুক্তিতে কাউকে অপরাধী গণ্য করা যায় না।

```