Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ডায়মন্ড হারবারে রেললাইন থেকে যুগলের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার! খুন না আত্মহত্যা, তদন্তে পুলিশ

ডায়মন্ড হারবার লাইনের নেতড়া রেলব্রিজের কাছে বৃহস্পতিবার রাতে ক্ষতবিক্ষত ওই দু'টি দেহ উদ্ধার করে জিআরপি। পুলিশ সূত্রে খবর, মৃতদের একজনের নাম সাবির মোল্লা। বয়স ২৬। আরেক জন মরিয়ম খাতুন।

ডায়মন্ড হারবারে রেললাইন থেকে যুগলের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার! খুন না আত্মহত্যা, তদন্তে পুলিশ

ডায়মন্ড হারবার স্টেশন

শেষ আপডেট: 13 December 2024 15:16

দ্য ওয়াল ব্যুরো: ডায়মন্ড হারবার লাইনের রেললাইনের ধার থেকে উদ্ধার যুগলের ক্ষতবিক্ষত দেহ। খুন নাকি আত্মহত্যা, জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য শুরু হয়েছে।

ডায়মন্ড হারবার লাইনের নেতড়া রেলব্রিজের কাছে বৃহস্পতিবার রাতে ক্ষতবিক্ষত ওই দু'টি দেহ উদ্ধার করে জিআরপি। পুলিশ সূত্রে খবর, মৃতদের একজনের নাম সাবির মোল্লা। বয়স ২৬। আরেক জন মরিয়ম খাতুন। তাঁদের দু'জনের মধ্যেই প্রেমের সম্পর্ক ছিল বলে প্রাথমিক তদন্ত করে পুলিশ জানতে পেরেছে। 

পুলিশ আরও বলেছে যে, দু'জনেরই বাড়ি উস্তি থানার দেউলার নাজরা এলাকায়। বেশ কিছুদিন আগে থেকেই তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, সম্পর্কে টানাপোড়েনের কারণেই হয়তো তাঁরা দু'জনে আত্মহত্যা করে থাকতে পারেন। ডায়মন্ড হারবার জিআরপি খতিয়ে দেখছে এখানে কোনও রকম তাঁদের পরিবারের ভূমিকা রয়েছে নাকি নেই।

নিশ্চিত হতে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জানা যাচ্ছে, ময়নাতদন্তের জন্য যুগলের দেহ ইতিমধ্যেই ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


```