Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১২টি সন্তানের জন্ম দিয়ে বেআইনি দত্তক, বর্ধমানের দম্পতির কীর্তিতে শোরগোল

স্ট্যাম্প পেপারে কন্যা শিশুর অবৈধ দত্তকনামা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ল খণ্ডঘোষে

১২টি সন্তানের জন্ম দিয়ে বেআইনি দত্তক, বর্ধমানের দম্পতির কীর্তিতে শোরগোল

প্রতীকী ছবি

শেষ আপডেট: 3 August 2024 18:56

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: একশো টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে কন্যা শিশুর অবৈধ দত্তকনামা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ল খণ্ডঘোষে। মা ও বাবার বিরুদ্ধে দায়ের হল এফআইআর।

অভিযোগ, ওই দম্পতি ১০০ টাকার ’নন-জুডিশিয়াল’ স্ট্যাম্প পেপারে নিজের শিশু সন্তানের ’দত্তকনামা’ তৈরি করে। তাতে সরকারি শীলমোহরের ছোঁয়াটুকু পর্যন্ত নেই। নজিরবিহীন এই ঘটনা জানাজানি হতেই তোলপাড় পড়ে গিয়েছে প্রশাসনিক মহলে। অবৈধভাবে শিশু কন্যাকে হস্তান্তরের দায়ে ওই দম্পতির বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর । 

খণ্ডঘোষের শাঁকারির বাসিন্দা ওই দম্পতি। তাঁদের ভাইপোর অভিযোগ, বছর বছর একের পর এক সন্তানের জন্ম দিচ্ছে তাঁর কাকা ও কাকিমা। তাঁদের জন্ম দেওয়া সন্তানের সংখ্যা ইতিমধ্যেই ১২ তে ঠেকেছে। দত্তক দেওয়ার নাম করে দম্পতি তাঁদের চারটি সন্তান ’বিক্রি’ করে দিয়েছেন। বাকি আটটি সন্তানকেও বিক্রি করার পরিকল্পনা করেছেন। খণ্ডঘোষের বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। এই অভিযোগ পেয়ে চোখ কপালে ওঠার জোগাড় খণ্ডঘোষের বিডিও অভীক বন্দ্যোপাধ্যায়ের। 

বিডিও জানান,এই অভিযোগের বিষয়টি নিয়ে তিনি খোঁজখবর নেওয়া শুরু করেছেন। পাশাপাশি শিশু সুরক্ষা দফতরও অভিযোগের সত্যতা যাচাই করছে। তাঁর কথায়, “নন-জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে লিখে শিশু দত্তক দেওয়া যায় না। পুলিশ এর তদন্ত করছে। ওই শিশুর মায়ের বন্ধ্যাত্বকরণ করার জন্যে স্বাস্থ্য দফতরকে বলা হয়েছে। চাইল্ড ওয়েলফেয়ার কমিটিকেও জানানো হয়েছে।" একইভাবে জেলার শিশু সুরক্ষা দফতরের আধিকারিক সুদেষ্ণা মুখোপাধ্যায়ও জানান, বেআইনিভাবে শিশু দত্তক দেওয়া হয়েছে। শিশুটিকে সিডব্লুসি’র কাছে পেশ করার জন্যে বলা হয়েছে।

সত্য সামনে চলে আসার পর শাঁকারি গ্রামের দম্পতি অবশ্য তাঁদের কন্যা সন্তানকে অবৈধ উপায়ে দত্তক দেওয়ার কথা স্বীকার করেছেন। তবে দত্তক দেওয়ার নামে শিশু সন্তানকে বিক্রি করার অভিযোগ উড়িয়ে দিয়েছেন। শিশুটির মা দাবি করেছেন, তাঁর ১০ টি বাচ্চা। দুটি মারাও যায়। সংসারে অভাব অনটনের জন্যে দুটি বাচ্চাকে অন্যকে মানুষ করতে দিয়েছেন। কাউকে সন্তান বিক্রি করেননি। 

ওই দম্পতি দত্তকনামা পত্রের বিষয়টি এড়িয়ে গেলেও ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে একটি দত্তকনামা প্রকাশ্যে চলে আসে। সেই দত্তকনামা পত্র অনুযায়ী, ১৩ জুলাই ভূমিষ্ট হওয়া একটি শিশু কন্যাকে ৯ দিন পরেই পশ্চিম মেদিনীপুরের এক নিঃসন্তান দম্পতিকে দত্তক দিয়েছিলেন,সেই বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছে। এটা যে নিছক কথার কথা নয় সেটা দম্পতির ভাইপোর আনা অভিযোগেই স্পষ্ট হয়ে গিয়েছে। দম্পতির ভাইপো বলেন, “কয়েক দিন আগেই তাঁর কাকা ও কাকিমা তাঁদের একটি কন্যা শিশু অন্যজনকে হস্তান্তর করেছে। শিশুটিকে নিয়ে যাওয়ার জন্য গাড়ি এসেছিল। কাকা ও কাকিমার এইসব কীর্তিকলাপ দেখে আমারই লজ্জা হচ্ছে। প্রশাসন কাকা ও কাকিমার এইসব কাজকর্ম বন্ধ করুক।" 

এসডিপিও (বর্ধমান দক্ষিণ) অভিষেক মণ্ডল জানিয়েছেন, শাঁকারির দম্পতির কাছ থেকে একটি কন্যা শিশু যাঁরা নিয়েছিল তারা আমেদাবাদ থেকে ফ্লাইটে আসছেন। তারা ওই শিশু কন্যাটিকে জেলার সিডাব্লুসির কাছে তুলে দেবেন বলে জানিয়েছেন। সিডাব্লুসি এ ব্যাপারে পরবর্তী যা পদক্ষেপ করার করবে।" তবে সমাজ কল্যাণ দফতর অবশ্য বিষয়টিকে এত হালকা ভাবে নেয়নি। তারা অবৈধ উপায়ে সদ্য ভূমিষ্ট শিশু কন্যাকে অন্যকে হস্তান্তরের দায়ে খণ্ডঘোষ থানায় অভিযোগ দায়ের করে। তার ভিত্তিতে খণ্ডঘোষ থানার পুলিশ ওই শিশু কন্যার মা ও বাবার বিরুদ্ধে এফআইআর রুজু করেছে। তাতে বর্ধমানের একটি বেসরকারি নার্সিংহোমের নামও জড়িয়েছে।


```