
শেষ আপডেট: 12 March 2023 10:06
দ্য ওয়াল ব্যুরো: গাজিয়াবাদের (Gaziabad) জঙ্গলে পাওয়া গেল এক ব্যক্তি এবং তাঁর স্ত্রীর মৃতদেহ (dead body)। শনিবার, ওই জঙ্গলের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ওই দুটি মৃতদেহ। মুরাদনগর থানার অন্তর্গত গঙ্গা খালের পাশেই রয়েছে এই জঙ্গলটি (forest)।
৪০ বছরের রনপাল সিং এবং তাঁর স্ত্রী ৩৮ বছর বয়সি রেখা সিং গাজিয়াবাদের বৈশালী কলোনিতে থাকতেন। জানা গেছে, দম্পতি প্রকৃতপক্ষে টিব্দা গ্রামের বাসিন্দা। বুধবার হোলি পালন করতে গ্রামের বাইরে যান রণপাল এবং রেখা।
দীর্ঘসময় পর্যন্ত দম্পতি বাড়ি না ফেরায় রণপালের ভাই রতিপাল সিং থানায় অভিযোগ জানান বৃহস্পতিবার। এরপরই তদন্ত শুরু করে গাজিয়াবাদ পুলিশ।
শেষমেষ শনিবার, দম্পতিকে গাজিয়াবাদের জঙ্গলে একটি গাছ থেকে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। দেহদুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। জানা গেছে, মৃত রণপাল সিং প্রাক্তন সেনাকর্মী ছিলেন এবং সম্প্রতি দিল্লিতে অন্য একটি বেসরকারি চাকরি করতেন।
কর্নাটক পৌঁছালেন প্রধানমন্ত্রী, রোড শো শুরু ইতিমধ্যেই, দিনভর রয়েছে কর্মসূচি