Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

আত্মবলিদান! ঘরে তৈরি গিলোটিনে গলা দিলেন দম্পতি, মুণ্ডু গড়িয়ে গিয়ে পড়ল আগুনে

দ্য ওয়াল ব্যুরো: আত্মবলিদান (Sacrificial Ritual) দিতে হবে, ঈশ্বরের কাছে উৎসর্গ করতে হবে নিজেদের। সেই জন্যই ঘরে তৈরি গিলোটিন যন্ত্রে মাথা দিয়ে নিজেরাই নিজেদের মুণ্ডু কেটে আত্মহত্যা করলেন দম্পতি (couple Behead Themselves)! ভয়াবহ ঘটনাটি ঘ

আত্মবলিদান! ঘরে তৈরি গিলোটিনে গলা দিলেন দম্পতি, মুণ্ডু গড়িয়ে গিয়ে পড়ল আগুনে

শেষ আপডেট: 17 April 2023 07:36

দ্য ওয়াল ব্যুরো: আত্মবলিদান (Sacrificial Ritual) দিতে হবে, ঈশ্বরের কাছে উৎসর্গ করতে হবে নিজেদের। সেই জন্যই ঘরে তৈরি গিলোটিন যন্ত্রে মাথা দিয়ে নিজেরাই নিজেদের মুণ্ডু কেটে আত্মহত্যা করলেন দম্পতি (couple Behead Themselves)!

ভয়াবহ ঘটনাটি ঘটেছে গুজরাতের রাজকোটের (Rajkot) ভিনছিয়া গ্রামে। মৃত দম্পতির নাম হেমুভাই মাকওয়ানা (৩৮) এবং হংসাবেন (৩৫)। পুলিশ সূত্রে জানা গেছে, দম্পতি নিজেদের বাড়িতেই গিলোটিন সদৃশ এক ধরনের যন্ত্র তৈরি করেছিলেন। এমনভাবেই পুরো ব্যবস্থা করা হয়েছিল যাতে যন্ত্রে গলা দেওয়ার পর কাটা পড়া মুণ্ডু নিজে থেকেই গড়িয়ে গিয়ে পড়বে জ্বলন্ত আগুনে।

ভিনছিয়া গ্রামের থানার সাব ইন্সপেক্টর ইন্দ্রজিৎসিং জাদেজা জানিয়েছে, দম্পতির মৃতদেহের কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। 'দম্পতি প্রথমে ঘরের ভিতরে একটি অগ্নিকুণ্ড প্রস্তুত করেছিলেন। তারপর দড়ি দিয়ে বাধা গিলোটিনের মত দেখতে একটি যন্ত্রে গলা দেন তাঁরা। দড়িটি হাত থেকে ছাড়া মাত্রই ধারালো খাঁড়া নেমে আসে তাঁদের উপর, কাটা পড়ে মাথা। সেই কাটা মুণ্ডু গড়িয়ে গিয়ে পড়ে সামনে তৈরি করে রাখা অগ্নিকুণ্ডে,' জানিয়েছেন তিনি।

বলিদানের ব্যবস্থা করা হয়েছিল শনিবার ও রবিবারের মাঝের রাতে। দম্পতির দুই সন্তান রয়েছে। এছাড়াও তাঁদের বাবা-মা এবং আরও কয়েকজন আত্মীয়-পরিজন থাকতেন সেখানে । তাঁরাই খবর দেন খবর দেন পুলিশকে। মৃত দম্পতির পরিবারের লোকজন পুলিশকে জানিয়েছেন, গত এক বছর ধরেই প্রতিদিন নিজেদের কুঁড়েঘরে বিভিন্ন অদ্ভুত পুজো করতেন দুজন। তবে তাঁরা কেন এভাবে নিজেদের ঈশ্বরের কাছে উৎসর্গ করার সিদ্ধান্ত নিলেন, সে বিষয়ে কিছু বলতে পারেননি বাড়ির লোকজন।

পুলিশ জানিয়েছে সুইসাইড নোটে তাঁদের দুই সন্তানদের দেখভাল করার জন্য বাবা-মা এবং অন্য আত্মীয়দের কাছে আর্জি জানিয়েছেন দম্পতি।

ঘটনায় দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। দেহদুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

হুগলির ছাত্রী পরীক্ষার খাতায় ধারাবাহিক ব্ল্যাকমেল, কুপ্রস্তাবের কাহিনি লিখল! স্তম্ভিত শিক্ষকরা


```