Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হলং বাংলো বাঁচাতে পারলাম না, আফসোস বনমন্ত্রীর

মঙ্গলবার রাতে দ্য ওয়ালের টেলিফোনের অপরপ্রান্তে রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। একরাশ আফসোস ঝরছে বীরবাহার কণ্ঠে।

 হলং বাংলো বাঁচাতে পারলাম না, আফসোস বনমন্ত্রীর

আগুনে পুড়ে ছাই প্রকৃতির স্বর্গরাজ্য হলং বাংলো।

শেষ আপডেট: 19 June 2024 00:11

দ্য ওয়াল ব্যুরো: "সঙ্গে সঙ্গে দমকল বিভাগে ফোন করেছিলেন কর্মীরা। তাঁরা চলেও এসেছিলেন। কিন্তু হলং বাংলোকে বাঁচাতে পারলাম না।"

মঙ্গলবার রাতে দ্য ওয়ালের টেলিফোনের অপরপ্রান্তে রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। একরাশ আফসোস ঝরছে বীরবাহার কণ্ঠে।

          প্রকৃতির স্বর্গরাজ্য হলং বাংলো, মঙ্গলবার রাতে আগুনে যা পুড়ে ছাই হয়ে গেছে।

বীরবাহা বলছিলেন, " হলং যেন প্রকৃতির স্বর্গরাজ্য। তাই ওখানে কাঠ দিয়েই তৈরি করা হয়েছিল আস্ত বনবাংলো। কাঠের বাংলো, ফলে আগুন নিমেষে ভয়াবহ আকার নেওয়ায় বাংলাকে রক্ষা করতে পারলাম না।"

রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত বনমন্ত্রী বীরবাহা হাঁসদা।

ফি-বারই বর্ষার কারণে ১৫ জুন থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত এই বাংলা বন্ধ রাখা হয়। এখানে ৫টি ডাবল বেডের রুম ছিল।  সবকটি কাঠের। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আস্ত বাংলো। তবে এই সময় পর্যটক না থাকায় বড় ধরনের বিপদ এড়ানো গেছে।

সূত্রের খবর, মঙ্গলবার সন্ধেয় বিধ্বংসী আগুন লাগে হলং বাংলোতে। সঙ্গে সঙ্গে বাংলোর দায়িত্ব থাকা কর্মীরা দমকলে খবর দেন। দমকল বাহিনী এসে পৌঁছায়ও। ততক্ষণে সব পুড়ে ছাই! কী কারণে কিংবা কীভাবে আগুন লাগল তা অবশ্য স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখছেন দফতরের পদস্থ কর্তারা।

বন দফতরের এক কর্তার কথায়, "এখানকার নৈস্বর্গিক পরিবেশ মানুষকে বারে বারে হাতছানি দিয়ে টেনে আনে। খুব কাছ থেকে প্রকৃতিকে পর্যবেক্ষণ করার অন্যতম আদর্শ জায়গা এই হলং। প্রকৃতির স্বর্গরাজ্য বললেও অত্যুক্তি হয় না।"

হলং আরও একটি কারণে পর্যটকদের কাছে আকর্ষণীয়। তা হল এখান থেকে সহজেই জলদাপাড়া এলিফ্যান্ট সাফারি করা যায়। শিলিগুড়ি থেকে ১৩৫ কিমি দূরে অবস্থিত এই হলং বাংলোয় ফি-বারই পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। স্বভাবতই এহেন প্রকৃতির স্বর্গরাজ্যে আগুন লাগার খবরে হতাশ পর্যটকরা।


```