Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

ওমিক্রনের জন্যই তৈরি হতে পারে হার্ড ইমিউনিটি, আশা ইজরায়েলি বিশেষজ্ঞের

দ্য ওয়াল ব্যুরো : ওমিক্রন ভ্যারিয়ান্টের (Omicron) জন্য বিশ্ব জুড়ে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ (Corona Infection)। বাদ নয় ইজরায়েলও (Isreal)। এই পরিস্থিতিতে রবিবার সেদেশের এক প্রথম সারির স্বাস্থ্যকর্তা বললেন, ওমিক্রনের জন্যই হয়তো হার্ড ইমিউ

ওমিক্রনের জন্যই তৈরি হতে পারে হার্ড ইমিউনিটি, আশা ইজরায়েলি বিশেষজ্ঞের

শেষ আপডেট: 2 January 2022 10:13

দ্য ওয়াল ব্যুরো : ওমিক্রন ভ্যারিয়ান্টের (Omicron) জন্য বিশ্ব জুড়ে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ (Corona Infection)। বাদ নয় ইজরায়েলও (Isreal)। এই পরিস্থিতিতে রবিবার সেদেশের এক প্রথম সারির স্বাস্থ্যকর্তা বললেন, ওমিক্রনের জন্যই হয়তো হার্ড ইমিউনিটি তৈরি হতে পারে। গত ২৪ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে বিশ্ব জুড়ে কোভিডে আক্রান্ত হয়েছেন ১০ লক্ষের বেশি মানুষ। আশার কথা, মৃত্যু সেই তুলনায় বাড়েনি। ডিসেম্বরের মাঝামাঝি অবধি ইজরায়েল ওমিক্রনের সংক্রমণ অনেকাংশে ঠেকিয়ে রেখেছিল। কিন্তু গত তিন সপ্তাহে সেদেশে রেকর্ড হারে বেড়েছে সংক্রমণ। ইজরায়েলের স্বাস্থ্যমন্ত্রকের ডিরেক্টর জেনারেল নাখমান অ্যাশ বলেন, এর ফলে হয়তো তৈরি হবে হার্ড ইমিউনিটি। রেডিওতে এক সাক্ষাৎকারে অ্যাশ বলেন, "হার্ড ইমিউনিটি তৈরি হওয়ার আগে আরও অনেকে কোভিডে আক্রান্ত হবেন। অবশ্য আমরা চাই না, এভাবে কোভিডের বিরুদ্ধে মানুষের শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠুক। আমরা চাই, ভ্যাকসিনের মাধ্যমে মানুষ অতিমহামারী থেকে মুক্তি পান।" ইজরায়েলের জনসংখ্যা ৯৪ লক্ষ। তার মধ্যে ৬০ শতাংশ ভ্যাকসিনের সবক'টি ডোজ নিয়েছেন। প্রায় সকলকেই ফাইজার/বায়োএনটেকের ভ্যাকসিন দেওয়া হয়েছে। অর্থাৎ তাঁরা সকলেই দু'টি ডোজ নিয়েছেন। ইজরায়েলে এখন বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। কিন্তু কয়েক হাজার মানুষ এখনও তৃতীয় ডোজ নিতে পারেননি। অতিমহামারী শুরু হওয়ার পরে ইজরায়েলে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ লক্ষ মানুষ। সরকারের উপদেষ্টা তথা বিশিষ্ট বিজ্ঞানী এরান সেগাল বলেন, জানুয়ারির মধ্যে ২০ থেকে ৪০ লক্ষ মানুষ ওমিক্রন ভ্যারিয়ান্টে আক্রান্ত হতে পারেন। গত ১০ দিনে ইজরায়েলে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে চারগুণ। যদিও গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা কমেছে।

```