Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মেডিকেলের পরীক্ষায় দুর্নীতি! রামপুরহাট ও উত্তরবঙ্গ কলেজের বিরুদ্ধে তদন্ত কমিটি রাজ্যের

মেডিকেলের পরীক্ষায় দুর্নীতির অভিযোগ উঠেছিল আগেই। এবার বিশেষ তদন্ত কমিটি গঠন করল রাজ্য স্বাস্থ্য দফতর।

মেডিকেলের পরীক্ষায় দুর্নীতি! রামপুরহাট ও উত্তরবঙ্গ কলেজের বিরুদ্ধে তদন্ত কমিটি রাজ্যের

ফাইল ছবি।

শেষ আপডেট: 4 October 2024 16:10

দ্য ওয়াল ব্যুরো: মেডিকেলের পরীক্ষায় দুর্নীতির অভিযোগ উঠেছিল আগেই। এবার বিশেষ তদন্ত কমিটি গঠন করল রাজ্য স্বাস্থ্য দফতর।

রামপুরহাট ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজের পরীক্ষায় দুর্নীতির অভিযোগ উঠেছিল। এ ব্যাপারে দুটি কলেজের একাংশ পড়ুয়া সরাসরি স্বাস্থ্য ভবনে অবিযোগ জানিয়েছিলেন। অধ্যাপকদের একাংশও পরীক্ষা দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিল। অভিযোগের সপক্ষে একাধিক তথ্যপ্রমাণ সামনে আসার পর এবার ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন করল রাজ্য স্বাস্থ্য দফতর।

 স্বাস্থ্য দফতর সূত্রের খবর, ১০ জনের ওই তদন্ত কমিটিতে রয়েছেন কলকাতা মেডিক্যালের অধ্যক্ষ, এসএসকেএম ও আরআইও-র অধির্কতা এবং এসএসকেএম-এর চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার।

সূত্রের খবর, সংশ্লিষ্ট দুটি মেডিকেল কলেজে নিয়মবিরুদ্ধভাবে শাসক দলের ঘনিষ্ঠদের পাস করিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। সম্প্রতি এই নিয়ে সংশ্লিষ্ট দুটি মেডিকেল কলেজে বিক্ষোভও দেখান পড়ুয়ারা। তারপরই ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস এর তরফে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। 

সূত্রের খবর, উত্তরবঙ্গ মেডিকেলের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহার বিরুদ্ধে বেনিয়ের অভিযোগে স্বাস্থ্য ভবনে চিঠি পাঠিয়েছেন সংশ্লিষ্ট মেডিকেলের ১৬টি বিভাগের বিভাগীয় অধ্যাপক। অবিলম্বে অধ্যক্ষকে অপসারণের দাবিতে একমাস আগে চিঠি দিয়েছিলেন মেডিকেলের অধ্যাপকরা।

তাঁদের অভিযোগ, শুধু পরীক্ষার ক্ষেত্রে নয়, কলেজের একাধিক বিষয়েও বিস্তর দুর্নীতি হয়েছে অধ্যক্ষর নেতৃত্বে। সঠিকভাবে তদন্ত হলেই প্রকৃত ঘটনা সামনে আসবে। 

তাঁদের অভিযোগ, কেউ ৮৩ পেয়েছে তাঁকে ৩৮ করে দেওয়া হয়েছে। পরিবর্তে নিজের কোনও পেটোয়ার নম্বর ৩৮ থেকে বাড়িয়ে ৮৩ করা হয়েছে। অভিযোগের ব্যাপারে সংশ্লিষ্ট অধ্যক্ষর কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।


```