Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

প্রাথমিকে নিয়োগের নতুন প্যানেলেও স্বজন পোষণের অভিযোগ! পর্ষদের বক্তব্য জানতে চাইল আদলত

আগামী ২৫ এপ্রিলের মধ্যে পর্ষদকে তাদের বক্তব্য জানাতে হবে।

প্রাথমিকে নিয়োগের নতুন প্যানেলেও স্বজন পোষণের অভিযোগ! পর্ষদের বক্তব্য জানতে চাইল আদলত

শেষ আপডেট: 16 April 2024 14:50

দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার নতুন প্যানেলেও স্বজন পোষণের অভিযোগ! ঘটনার প্রতিবাদে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ চাকরি প্রার্থীরা।

অভিযোগ, নতুন প্যানেলেও নিয়ম মানা হয়নি। যারা বেশি নম্বর পেয়েছে তাদের পরিবর্তে কম নম্বর পাওয়া প্রার্থীদের জায়গা দেওয়া হয়েছে বলে অভিযোগ।

এই অভিযোগ নিয়ে ফের বিচারপতি রাজা শেখর মান্থার বেঞ্চে দায়ের হয়েছে মামলা। 

চাকরি প্রার্থীদের আইনজীবী আলি আহসান আলমগীর জানালেন, "মালদহ জেলায় প্রায় ১৩০০টি শূন্যপদ ছিল। নিয়োম অনুযায়ী, শূণ্যপদের দেড়গুণ প্যানেল তৈরি হয়। কিন্ত মালদহে সেই নিয়োগ মানা হয়নি। এই রকম দুর্নীতি বাকি জেলাতেও হয়েছে।"

আদালত সূত্রে খবর, বিচারপতি মান্থা এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের বক্তব্য জানতে চেয়েছেন। আগামী ২৫ এপ্রিলের মধ্যে পর্ষদকে তাদের বক্তব্য জানাতে হবে।

২০০৯ সালে মালদহ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়াতে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ। ক্ষমতায় আসার পর সেই প্যানেল বাতিল করে বর্তমান তৃণমূল সরকার। ২০১৫ সালে ফের লিখিত পরীক্ষা নেওয়া হয়। বাম আমলের সফল পরীক্ষার্থীদের একাংশ হাইকোর্টের দ্বারস্থ হন। আটকে যায় প্যানেল।

হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে যায় রাজ্য। সুপ্রিমকোর্ট অবশ্য জানিয়ে দেয়, হাইকোর্টই মামলার নিষ্পত্তি করবে।

ওই মামলায় ২০২১ সালে প্যানেল প্রকাশ করতে নির্দেশ দেন বিচারপতি তপব্রত চক্রবর্তী। ভ্যাকেন্সির নিরিখে যথাযথ নিয়ম মেনে প্যানেল প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়। ওই নিয়োগেই বেনিয়মের অভিযোগ উঠেছে।


```