Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনাভাইরাস: ক্রমেই বাড়ছে আতঙ্ক, চিনে মৃতের সংখ্যা বেড়ে ৩৬২, ভারতে আক্রান্ত ২

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজুড়ে করোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভারতেও এই ভাইরাসে আক্রান্ত দু’জনের সন্ধান পাওয়া গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে তাদের দেশে আক্রান্তের সংখ্যা কমপক্ষে এগারো। চিনে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৬০। সে দেশে আক্রা

করোনাভাইরাস: ক্রমেই বাড়ছে আতঙ্ক, চিনে মৃতের সংখ্যা বেড়ে ৩৬২, ভারতে আক্রান্ত ২

শেষ আপডেট: 3 February 2020 05:16

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজুড়ে করোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভারতেও এই ভাইরাসে আক্রান্ত দু’জনের সন্ধান পাওয়া গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে তাদের দেশে আক্রান্তের সংখ্যা কমপক্ষে এগারো। চিনে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৬০। সে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে সতেরো হাজার। আন্তর্জাতিক একটি সংবাদসংস্থা জানিয়েছে, সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে রবিবার পূর্ব চিনের ওয়েনঝাউয়ের রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে সরকার, লোকজনকে ঘর থেকে বের হতে দেওয়া হচ্ছে না। হুবেইয়ের রাজধানী ইউহান থেকে এই ভাইরাস প্রথম ছড়াতে শুরু করে। এখন চিনের সব প্রান্ত তো বটেই, এই ভাইরাস ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে। করোনাভাইরাসের আতঙ্ক এখন বিশ্বজুড়ে। এই ভাইরাস ছড়িয়ে পড়ার পরে আন্তর্জাতিক জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। তারপরে বিশ্বের সব দেশই তাদের নাগরিকদের ইউহান থেকে নিজেদের দেশে ফেরাতে শুরু করেছে। পরিস্থিতি মোকাবিলায় দশ দিনের মধ্যে একটি এক হাজার শয্যার হাসপাতাল চালু করে দিয়েছে চিন, আরও একটি দেড় হাজার শয্যার হাসপাতাল তারা চালু করতে চলেছে বলে খবর। ফিলিপিন্সে রবিবার করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। চিনের বাইরে কোনও দেশে করোনাভাইরাসে এটাই প্রথম মৃত্যু। স্বভাবতই আতঙ্কিত এই দ্বীপরাষ্ট্রটিও। ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত দ্বিতীয় ব্যক্তির সন্ধান মিলছে কেরলে। ইতিমধ্যেই ৬০০ জন ভারতীয়কে বিমানযোগে চিন থেকে দেশে ফিরিয়েছে ভারত। করোনা ভাইরাসের আতঙ্কে হংকংয়ে সোমবার কাজ বন্ধ করে দিয়েছেন চিকিৎসাকর্মীদের একাংশ। তাঁরা দাবি করেছেন, চিনের সঙ্গে এই শহরের সীমান্ত বন্ধ করে দেওয়া হোক। এই দাবি মানা না হলে আরও বহু চিকিৎসাকর্মী এই ধর্মঘটে যোগ দেবেন বলে হুমকি দিয়ে রেখেছেন। হংকংয়ে এখনও পর্যন্ত পনেরো জন করোনাভাইরাস আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। চিনের সঙ্গে তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে মঙ্গোলিয়া, রাশিয়া ও নেপাল। বিদেশি নাগরিকদের ঢোকা ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে বেশ কয়েকটি দেশ। এখনও পর্যন্ত ভারত-সহ মোট ২৪টি দেশে করোনা ভাইরাস আক্রান্তের সন্ধান মিলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত ১১ জনের সন্ধান পাওয়া গেছে। এই আতঙ্কের মধ্যেই চিনকে সাহায্য করার ইচ্ছা প্রকাশ করেছে আমেরিকা। সূত্রের খবর, সেই সাহায্য প্রত্যাখ্যান করেছে চিন।

```