Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

করোনা স্পেশাল, ৭৫ সাইজের জুতো বাঁচিয়ে রাখতে পারে সংক্রমণ থেকে

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে বড় রক্ষাকবচ শারীরিক দূরত্ব বজায় রাখা। গোটা পৃথিবীতেই এখন 'সোশ্যাল ডিসটেন্সিং'-এর কথা বলা হচ্ছে। সেই দূরত্ব বজায় রাখার জন্যই তৈরি করা হয়েছে এমন জুতো। দেখতে খুবই বিদঘুটে। তবে এই জুতো পায়ে দি

করোনা স্পেশাল, ৭৫ সাইজের জুতো বাঁচিয়ে রাখতে পারে সংক্রমণ থেকে

শেষ আপডেট: 6 June 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে বড় রক্ষাকবচ শারীরিক দূরত্ব বজায় রাখা। গোটা পৃথিবীতেই এখন 'সোশ্যাল ডিসটেন্সিং'-এর কথা বলা হচ্ছে। সেই দূরত্ব বজায় রাখার জন্যই তৈরি করা হয়েছে এমন জুতো। দেখতে খুবই বিদঘুটে। তবে এই জুতো পায়ে দিয়ে মুখোমুখি দু'জন দাঁড়ালে মিটার দেড়েকের দূরত্ব তৈরি হবে। এই শারীরিক দূরত্ব করোনা সংক্রমণ থেকে বাঁচার জন্য যথেষ্ট বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন

আগামী ৮০ বছরের মধ্যে হয়তো বিধ্বংসী প্রাকৃতিক বিপর্যয় দেখতে চলছে ভারত, বলছে গবেষণা

এমন জুতো তৈরি হয়েছে রোমানিয়ায়। ভিড়ের মধ্যে হাঁটলেও এই জুতো বাকিদের থেকে অনেকটা দূরত্ব তৈরি করে দেবে। সামনেটা অনেকটাই লম্বা এই জুতোর সাইজ ইওরোপিয়ান হিসেবে ৭৫ নম্বর।

রোমানিয়ার চর্মকার গ্রেগর লুপ এই জুতো বানিয়েছেন। তাঁর দাবি, "এখন খুবই দরকারি হলেও অনেকেই সোশ্যাল ডিসটেন্স রক্ষা করছেন না। কাছাকাছি এসে পড়ছেন। তা থেকে বাঁচার উপায় হিসেবেই এই জুতো তৈরি করেছি।" দেখতে অদ্ভূতরকম হলেও এই জুতোর বেশ চাহিদাও নাকি তৈরি হয়েছে। হবে নাই বা কেন! গোটা বিশ্বেই রোজ রোজ করোনা সংক্রমণ বাড়ছে। একই সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। বাড়ছে ভীতি। আর এই ভীতি থেকে বাঁচতেই নানা উপায় নিচ্ছেন মানুষ। অনেকেই সব সময়ে ছাতা ব্যবহার করেছেন। তাতেও শারীরিক দূরত্ব রক্ষার কাজটা ভালই হয়। এবার এল জুতো। সোশ্যাল ডিসটেন্সিং শ্যু।

```