Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ক্যাব নিয়ে ফের অশান্তি ছড়াচ্ছে মেঘালয়ে, শিলং-এ লাঠি, টিয়ার গ্যাস

দ্য ওয়াল ব্যুরো : ফের বড় ধরনের অশান্তির খবর আসছে মেঘালয় থেকে। শুক্রবার শিলং-এ কয়েক হাজার মানুষ নাগরিকত্ব বিলের বিরুদ্ধে পথে নামেন। রাজ ভবনের কাছে উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে। পুলিশ লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাসের শেল ফা

ক্যাব নিয়ে ফের অশান্তি ছড়াচ্ছে মেঘালয়ে, শিলং-এ লাঠি, টিয়ার গ্যাস

শেষ আপডেট: 13 December 2019 11:53

দ্য ওয়াল ব্যুরো : ফের বড় ধরনের অশান্তির খবর আসছে মেঘালয় থেকে। শুক্রবার শিলং-এ কয়েক হাজার মানুষ নাগরিকত্ব বিলের বিরুদ্ধে পথে নামেন। রাজ ভবনের কাছে উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে। পুলিশ লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাসের শেল ফাটায়। বৃহস্পতিবার শিলং ও তার আশপাশে বড় ধরনের অশান্তি ছড়ায়। শিলং থেকে পাওয়া ভিডিওয় দেখা যায়, অন্তত দুটি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, কেনাকাটার মূল জায়গা পুলিশ বাজারের দোকানপাটও বন্ধ। আর একটি ছবিতে দেখা গেছে, শহরের প্রধান সড়কে মশাল নিয়ে মিছিল করা হচ্ছে। রাজধানী শিলং থেকে ২৫০ কিলোমিটার দূরে উইলিয়ামনগরে নাগরিকত্ব বিলের বিরোধীরা হেনস্থা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমাকে। এক স্বাধীনতা সংগ্রামীরকে শ্রদ্ধা জানানোর জন্য তিনি তিনি উইলিয়ামনগরে গিয়েছিলেন। চপার থেকে নামতেই তাঁকে হেনস্থা করা হয়। কোনও রকম গুজব না ছড়ানোর জন্য টুইট করে রাজ্যের বাসিন্দাদের অনুরোধ করেছে মেঘালয় পুলিশ। বৃহস্পতিবার অশান্তি ঠেকানোর জন্য শিলং-এর কয়েকটি এলাকায় কার্ফু জারি হয়েছিল। শুক্রবার সকাল ১০ টা থেকে ১২ ঘণ্টার জন্য কার্ফু শিথিল করা হয়। তার পরেও দোকানবাজার বন্ধ রয়েছে। এখনও বন্ধ রয়েছে ইন্টারনেট ও এসএমএস পরিষেবা। উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ত্রিপুরাতও গুলি চালিয়েছে পুলিশ। ত্রিপুরায় নেমেছে আধাসেনা। সবচেয়ে পরিস্থিতি খারাপ অসমে। সেখানে পুলিশের গুলিতে অন্তত তিন জনের মৃত্যু হয়েছে। গুয়াহাটিতে ইতিমধ্যেই জারি হয়েছে কার্ফু। বৃহস্পতিবার দুপুরে সিদ্ধান্ত হয়, অসমের অন্তত ১০টি জেলায়  আরও ৪৮ ঘণ্টা ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধ রাখা হবে। গুজব রুখতে বুধবার ইন্টারনেট ও মোবাইল ফোন পরিষেবা বন্ধ করে দিয়েছিল প্রশাসন। তিনসুকিয়ায় ১২ ঘণ্টার জন্য জারি হয়েছে কার্ফু। বৃহস্পতিবার সন্ধ্যা ৫টা থেকে শুক্রবার ভোর ৫টা পর্যন্ত তা জারি থাকবে। গুয়াহাটির গণেশগুড়িতে বৃহস্পতিবার রাজ্য পুলিশের মহা নির্দেশকের গাড়িতে হামলা হয়েছে। ইট, পাথর দিয়ে ডিজিপির কনভয়ে হামলা করে আন্দোলনকারীরা। বুধবার রাত থেকেই গুয়াহাটির রাজপথে নেমে প্রতিবাদ জানাতে শুরু করেন অন্তত দশ হাজার মানুষ। হাত কেটে রক্ত দিয়ে পোস্টার লিখে স্লোগান তোলেন ছাত্রছাত্রীরা। রাজধানী দিসপুরের সচিবালয়ের নিরাপত্তাবেষ্টনী ভেঙে ফেলেন প্রতিবাদীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বঙ্গাইগাঁও ও ডিব্রুগড়ে দু’কলাম সেনা মোতায়েন করা হয়। জোরহাটেও সেনা মোতায়েন করা হয়। ডিব্রুগড়ে জারি হয় ১৪৪ ধারা।  সেখানে যে কোনও ধরনের জমায়েত, মিটিং, মিছিল নিষিদ্ধ করা হয়েছে।

```