Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ব্রিজভূষণের বাড়িতে নিয়ে গিয়ে মহিলা কুস্তিগিরের যৌন হেনস্থার পুনর্নির্মাণ করানো হয়েছে, অভিযোগ তৃণমূলের

দ্য ওয়াল ব্যুরো: যৌন হেনস্থার অভিযোগ তোলা এক মহিলা কুস্তিগিরকে ব্রিজভূষণ সিংয়ের বাড়িতে নিয়ে গিয়ে পুনর্নির্মাণ করানো হয়েছে বলে অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। দলের সর্বভারতীয় মুখপাত্র সাকেত গোখেল অভিযোগ করেছেন, দিল্লি পুলিশ শুক্রবার দুপু

ব্রিজভূষণের বাড়িতে নিয়ে গিয়ে মহিলা কুস্তিগিরের যৌন হেনস্থার পুনর্নির্মাণ করানো হয়েছে, অভিযোগ তৃণমূলের

শেষ আপডেট: 10 June 2023 05:30

দ্য ওয়াল ব্যুরো: যৌন হেনস্থার অভিযোগ তোলা এক মহিলা কুস্তিগিরকে ব্রিজভূষণ সিংয়ের বাড়িতে নিয়ে গিয়ে পুনর্নির্মাণ করানো হয়েছে বলে অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। দলের সর্বভারতীয় মুখপাত্র সাকেত গোখেল অভিযোগ করেছেন, দিল্লি পুলিশ শুক্রবার দুপুরে এই জঘন্য কাজটি করেছে।

সেইসঙ্গে দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়ালের উদ্দেশে সাকেত বলেছেন, দ্রুত এই ঘটনায় পদক্ষেপ করা হোক। তাঁর বক্তব্য, এটা কোনও খুনের ঘটনা নয়। অভিযোগকারিণীকেই এখানে নিয়ে যাওয়া হয়েছে অভিযুক্তের বাড়িতে। এটা কোনও সভ্য দেশে হতে পারে না।

শুধু তাই নয়। তৃণমূলের এই মুখপাত্র আরও বলেছেন, এইভাবে একজন ‘নির্যাতিতা’কে নিয়ে গিয়ে যৌন হেনস্থার ঘটনার পুনর্নির্মাণ করানো মানে তাঁকে আরও আতঙ্কগ্রস্থ করা। মানসিকভাবে তিনি আরও ভেঙে পড়বেন। তৃণমূলের বক্তব্য, দিল্লি পুলিশ অভিযোগকারী মহিলা কুস্তিগিরের উপর চাপ তৈরি করতেই এই ঘটনা ঘটিয়েছে।

সংবাদসংস্থা পিটিআই ও জানিয়েছে এই মহিলা কুস্তিগিরকে নিয়ে শুক্রবার দিল্লি পুলিশের একটি টিম ব্রিজভূষণের বাড়িতে গিয়েছিল। যদিও জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ বলেছেন, শুক্রবার দুপুরে আমার বাড়িতে কেউ আসেনি। ওইসময়ে আমি ঘুমোচ্ছিলাম।

কুস্তিগিরদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। দু’দিন কলকাতার রাস্তায় মিছিল করেন তিনি। তাঁর বক্তব্য, ব্রিজভূষণ বিজেপির নেতা বলেই তাঁকে ছেড়ে রাখা হয়েছে। তাঁর গ্রেফতারের দাবিও জানিয়েছিলেন মমতা।

আরএসএস প্রতিষ্ঠাতার জীবনী বাদ, কর্নাটকে তুমুল বিবাদে কংগ্রেস-বিজেপি


```