Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উত্তরপ্রদেশে গরুচোর সন্দেহে গণধোলাই দুই হিন্দুকেও

দ্য ওয়াল ব্যুরো: বুধবার ভোরে মরা মোষের দেহ পিক আপ ভ্যানে চড়িয়ে নিয়ে যাচ্ছিল চারজন। তাদের দুজন হিন্দু, দুজন মুসলমান। মরা মোষের দেহ নিয়ে যাচ্ছে দেখে চড়াও হল গ্রামবাসীরা। শুরু করল মারধর । রেহাই পায়নি দুই হিন্দুও। গ্মোরাম্টিবাসীদের ধারণা, মোষট

উত্তরপ্রদেশে গরুচোর সন্দেহে গণধোলাই দুই হিন্দুকেও

শেষ আপডেট: 25 July 2018 07:51

দ্য ওয়াল ব্যুরো: বুধবার ভোরে মরা মোষের দেহ পিক আপ ভ্যানে চড়িয়ে নিয়ে যাচ্ছিল চারজন। তাদের দুজন হিন্দু, দুজন মুসলমান। মরা মোষের দেহ নিয়ে যাচ্ছে দেখে চড়াও হল গ্রামবাসীরা। শুরু করল মারধর । রেহাই পায়নি দুই হিন্দুও। গ্মোরাম্টিবাসীদের ধারণা, মোষটিকে  চুরি করে মেরে ফেলেছে চারজন।  গণধোলাই চলছে এমন সময় উপস্থিত হয় পুলিশ। গ্রামবাসীদের বুঝিয়ে চারজনকে উদ্ধার করে আনে। উত্তরপ্রদেশের হাথরাসের ঘটনা। গত শনিবার রাজস্থানের আলোয়ারে গরুচোর সন্দেহে জনতা রাকবর খান নামে এক যুবককে গণধোলাই দেয়। পুলিশও তাকে হাসপাতালে নিয়ে যেতে গড়িমসি করে। ফলে রাকবর মারা যায়। এই ঘটনা নিয়ে হইচই শুরু হয় দেশ জুড়ে। পুলিশও সমালোচিত হয়। কিন্তু হাথরাসে পুলিশ কাজ করেছে দ্রুত। চারজনকে মারধরের ভিডিও ছবি তোলে একাধিক জন।  একটি ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, জনতা তাদের ঘিরে দাঁড়িয়ে আছে। ধৃতদের একজন হাত জোড় করে বলছে, আমি গরুচোর নই। এক কন্ট্রাক্টরের কাছে কাজ করি। সে আমাকে বলেছিল এই গ্রাম থেকে মরা মহিষের দেহ সংগ্ৰহ করে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতে। জনতা তার কথা বিশ্বাস করছে না।  তাদের ধারণা, মোষটিকে চুরি করার পর বিষ দিয়ে মেরে ফেলা হয়েছে। আর একটি ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, এক পুলিশকর্মী চেঁচিয়ে জনতাকে বলছেন, আপনারা শান্ত হন। নিজেদের হাতে আইন তুলে নেবেন না। ঘটনাস্থল থেকে থানা ৫০ কিলোমিটার দূরে। পুলিশ চারজনকে উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে। মোষটির মালিককেও ডেকে পাঠানো হয়েছে থানায়।

```