Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অ্যাসিড খাইয়েছিল শ্বশুরবাড়ির লোকজন! মৃত্যুর সঙ্গে লড়ছেন তরুণী, কেস ফাইল হতে লাগল ৬ মাস

দ্য ওয়াল ব্যুরো: তরুণীকে জোর করে অ্যাসিড খাওয়ানোর অভিযোগ ওঠে তাঁর শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। দিল্লিতে জানুয়ারি মাসের এই ঘটনায় কেস ফাইল করতে ৬ মাস লেগে গেল পুলিশের! দিল্লির উইমেন কমিশন গতকাল জানিয়েছে, আক্রান্ত তরুণীর চিকিৎসা চলছে দিল্লির

অ্যাসিড খাইয়েছিল শ্বশুরবাড়ির লোকজন! মৃত্যুর সঙ্গে লড়ছেন তরুণী, কেস ফাইল হতে লাগল ৬ মাস

শেষ আপডেট: 23 July 2021 04:02

দ্য ওয়াল ব্যুরো: তরুণীকে জোর করে অ্যাসিড খাওয়ানোর অভিযোগ ওঠে তাঁর শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। দিল্লিতে জানুয়ারি মাসের এই ঘটনায় কেস ফাইল করতে ৬ মাস লেগে গেল পুলিশের! দিল্লির উইমেন কমিশন গতকাল জানিয়েছে, আক্রান্ত তরুণীর চিকিৎসা চলছে দিল্লির হাসপাতালে। কমিশন সূত্রের খবর, দিন তিনেক আগে ওই তরুণীর ভাই তাদের সঙ্গে যোগাযোগ করেন হেল্পলাইন মারফত। অভিযোগ, জানুয়ারি মাসে তাঁর দিদিকে জোর করে অ্যাসিড খাইয়েছিল শ্বশুরবাড়ির সদস্যরা। তার পরে পুলিশের দ্বারে ঘুরেও কোনও অভিযোগ দায়ের করা সম্ভব হয়নি। অভিযোগ শুনেই কমিশনের তরফে চেয়ারপার্সন স্বাতী মিত্তল এবং আর এক সদস্য প্রমীলা গুপ্ত হাসপাতালে গিয়ে তরুণীর সঙ্গে দেখা করেন। তিনি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন তাঁরা। হাসপাতালেই তরুণীর বয়ান রেকর্ড করেন স্বাতী এবং প্রমীলা। এর পরে তাঁদেরই উদ্যোগে পুলিশি অভিযোগ দায়ের হয় ঠিকই। কিন্তু অভিযোগ, তাতে অ্যাসিড আক্রমণের ধারা যোগ করেনি পুলিশ। তা যোগ করতে বলে ফের পুলিশকে নোটিস দিয়েছে কমিশন। কমিশনের তরফে নিশ্চিত করা হয়েছে, আক্রান্ত তরুণী যাতে দ্রুত সেরে ওঠেন এবং সুবিচার পান, সে জন্য কমিশন সবরকম সাহায্য করবে। অপরাধীরা যাতে ধরা পড়ে, সেই বিষয়টি দেখারও আশ্বাস দিয়েছে তারা। পুলিশের তরফে জানানো হয়েছে, এফআইআর রেজিস্টার করা হয়েছে। তদন্ত চলছে। কিন্তু কেন এফআইআর করতে এত দেরি হল, সে বিষয়ে কোনও মন্তব্য করেনি দিল্লি পুলিশ।

```