Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

পথ হারিয়ে লাফিয়ে বেড়াচ্ছে ছোট্ট ক্যাঙারু! খবর পেয়েই ছুটল ফ্লোরিডার পুলিশ, তার পর...

দ্য ওয়াল ব্যুরো: রাস্তার ওপর দিয়ে লাফিয়ে লাফিয়ে চলেছে এক ক্যাঙারু। আর তার পেছন পেছন চলেছে পুলিশের গাড়ি। প্রাণীটিকে নিরাপদে রাখার জন্য ঝরার চেষ্টায় রীতিমতো গলদঘর্ম হতে হল পুলিশকে। তবে এ দৃশ্য অস্ট্রেলিয়ার নয়, আমেরিকার। শেষমেশ মিলন হয়েছে ক্য

পথ হারিয়ে লাফিয়ে বেড়াচ্ছে ছোট্ট ক্যাঙারু! খবর পেয়েই ছুটল ফ্লোরিডার পুলিশ, তার পর...

শেষ আপডেট: 17 July 2020 07:10

দ্য ওয়াল ব্যুরো: রাস্তার ওপর দিয়ে লাফিয়ে লাফিয়ে চলেছে এক ক্যাঙারু। আর তার পেছন পেছন চলেছে পুলিশের গাড়ি। প্রাণীটিকে নিরাপদে রাখার জন্য ঝরার চেষ্টায় রীতিমতো গলদঘর্ম হতে হল পুলিশকে। তবে এ দৃশ্য অস্ট্রেলিয়ার নয়, আমেরিকার। শেষমেশ মিলন হয়েছে ক্যাঙারুর সঙ্গে তার মালিকের। জানা গেছে, অস্ট্রেলিয়ায় মাঝেমাঝে লোকালয়ে ক্যাঙারু চলে আসার ঘটনা খুব বিরল না হলেও, আমেরিকায় এমনটা হওযার সম্ভাবনা কমই। তাই ফ্লোরিডার ফোর্ট লডারডেল এলাকার পুলিশ এক শহরবাসীর ফোনকল পেয়ে চমকেউ উঠেছিল বৃহস্পতিবার। সেই বাসিন্দা পুলিশকে জানান, তাঁর এলাকায় একটি ক্যাঙারু একা একা ঘুরে বেড়াচ্ছে পথেঘাটে। বিপদ ঘটতে পারে যে কোনও সময়ে। ফোনকল পেয়েই দলবল নিয়ে রওনা দেন সার্জেন ডেআন্না গ্রিনল। সঙ্গে পথকুকুর ধরার খাঁচা। অফিসার গিয়ে খুঁজেও পান ক্যাঙারুটিকে। সে বেচারা একা একা কোথায় যাবে কী করবে ঠিক করতে পারছে না। দেখেই বোঝা যাচ্ছে, এমন পরিবেশে মোটেও পরিচিত নয় সে। বেশ কিছুক্ষণ চেষ্টার পরে অবশেষে তাকে 'বন্দি' করতে সক্ষম হয় পুলিশ। সে তখন খুবই ভয় পেয়ে গেছে বিপদের আশঙ্কায়। খানিকক্ষণের চেষ্টায় ভয় ভাঙে তার। হয়তো বুঝতে পারে, ক্ষতি হবে না কোনও। তাই পুলিশি হেফাজতে পৌঁছে একটি ঘেরা জায়গায় ঘাসের উপর বেশ খেলতেও শুরু করে সে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে পুলিশ। https://twitter.com/FLPD411/status/1283784930011611137 অবশেষে সাউথ ফ্লোরিডার ওয়াইল্ডলাইফ সেন্টারে নিরাপদে পৌঁছে দেওয়া হয় তাকে। সেখানে সে আপাতত ভালই আছে। খবর নিয়ে জানা গেছে, জ্যাক নামের ওই দু'বছরের ক্যাঙারুটির মালিক অ্যান্থনি মেসিয়াস। দক্ষিণ ফ্লোরিডার সান সেন্টিনেলের বাসিন্দা তিনি। জ্যাক তাঁর আদরের পোষ্য। পোষ্য হারিয়ে বেজায় মুষড়ে ছিলেন অ্যান্থনি। অবশেষে জ্যাক নিরাপদে আছে জানতে পেরে খুশি আর ধরছে না তাঁর। তিনি জানিয়েছেন, বাড়ির ময়লা ফেলার জন্য বেরিয়ে, গেট বন্ধ করতে ভুলে গেছিলেন তিনি। তখনই জ্যাক পালিয়ে যায় বাইরে। "জ্যাকের মতো ভাল পোষ্য আর হয় না, ও কখনও কারও ক্ষতি করে না।"-- বলেন অ্যান্থনি।

```