Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

যাকে তাকে বন্দুক দেখিয়ে গাড়ি থামিয়ে হুমকি পুলিশের, ভিডিও ভাইরাল

দ্য ওয়াল ব্যুরো : গাড়ির যাত্রীদের দিকে বন্দুক উঁচিয়ে আছে পুলিশ। যাত্রীরা দুই হাত মাথার ওপরে তুলে দাঁড়িয়ে আছেন। গাড়িতে তল্লাশি চলছে। এমনই এক ভিডিও তোলা হয়েছিল উত্তরপ্রদেশের বদাউন জেলায়। সেই ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। পুলিশ যে কোনও

যাকে তাকে বন্দুক দেখিয়ে গাড়ি থামিয়ে হুমকি পুলিশের, ভিডিও ভাইরাল

শেষ আপডেট: 25 June 2019 03:06

দ্য ওয়াল ব্যুরো : গাড়ির যাত্রীদের দিকে বন্দুক উঁচিয়ে আছে পুলিশ। যাত্রীরা দুই হাত মাথার ওপরে তুলে দাঁড়িয়ে আছেন। গাড়িতে তল্লাশি চলছে। এমনই এক ভিডিও তোলা হয়েছিল উত্তরপ্রদেশের বদাউন জেলায়। সেই ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। পুলিশ যে কোনও গাড়িকে ওইভাবে বন্দুক দেখিয়ে থামাতে পারে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ পালটা যুক্তি দেখিয়েছে, বদাউন জেলায় অপরাধের হার খুব বেশি। দুষ্কৃতীদের দমন করার জন্যই ওইভাবে গাড়িতে তল্লাশি করা হয়। ভিডিওটি তোলা হয়েছে ওয়াজিরগঞ্জে বাগরেন ফাঁড়ির কাছে। তাতে দেখা যাচ্ছে ফাঁড়ির ইনচার্জ রাহুল কুমার শিশোদিয়া বন্দুক হাতে গাড়ির যাত্রীদের হুমকি দিচ্ছেন। তিনি বলছেন, হাত তুলে দাঁড়াও। খবরদার! হাত নামালেই গুলি করব। রাহুলকে ঘিরে আছেন কনস্টেবলরা। স্থানীয় বাসিন্দা রাজকুমার আগরওয়াল জানিয়েছেন, পুলিশ রোজ ওইভাবে গাড়ি থামায়। গাড়িতে সার্চ করে। গাড়ির চালক মহিলা হলেও ছাড় দেয় না। তাঁর কথায়, আপনি যদি গাড়ি চালিয়ে যান, পুলিশ ইচ্ছা করলেই বন্দুক দেখিয়ে আপনাকে থামাতে পারে। সাধারণ মানুষের পক্ষে ব্যাপারটা বেশ ভীতিকর। অন্যদিকে পুলিশের বক্তব্য, এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে রাখার জন্যই গাড়িতে তল্লাশি করতে হয়। পুলিশের এক অফিসার বলেছেন, বদাউনে অপরাধের হার খুব বেশি। কেউ জানে না কোন গাড়িতে ক্রিমিন্যালরা যাচ্ছে। আমাদের সব সময় প্রস্তুত থাকতে হয়। বদাউনের সিনিয়র সুপারেনটেনডেন্ট অব পুলিশ অশোক কুমার ত্রিপাঠি বলেন, কৌশলগত কারণেই ওইভাবে সার্চ করতে হয়। যে গাড়িতে অপরাধীরা থাকে, সেই গাড়ি থামাতে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। কেউ জানে না কোন গাড়িতে অপরাধীরা আছে। সেজন্য আগেভাগে প্রস্তুত থাকতে হয়। পুলিশের ডিজি অবশ্য জানিয়েছেন, কেন বন্দুক দেখিয়ে গাড়ি থামানো হচ্ছিল, তা নিয়ে তদন্ত চলছে। https://twitter.com/Uppolice/status/1143222054348419072

```