
শেষ আপডেট: 31 October 2022 10:27
দ্য ওয়াল ব্যুরো: এক আদিবাসী সম্প্রদায়ভুক্ত যুবককে (tribal youth) থানায় ডেকে এনে বেধড়ক মারধর করে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছিল দুই পুলিশকর্মীর (cop) বিরুদ্ধে। উক্ত যুবকের স্ত্রী ঘটনার বিষয়ে থানায় অভিযোগ করা মাত্রই নিজের বিরুদ্ধেই মামলা দায়ের করলেন (files case against himself) অভিযুক্ত এক পুলিশকর্মী।
নজিরবিহীন ঘটনাটি ঘটেছে ওড়িশায় (Odisha)। নিজের নামেই অভিযোগ দায়ের করা ওই পুলিশকর্মীর নাম কৃপাসিন্ধু বরদ। তিনি বালিপাটনা থানার ইন্সপেক্টর ইন চার্জ পদে কর্মরত বলে জানা গেছে। নিজের পাশাপাশি সিনিয়র ইন্সপেক্টর রাকেশ শাসমলের নামও ওই মামলায় অন্তর্ভুক্ত করেছেন কৃপাসিন্ধু, এমনটাই জানা গেছে।
সূত্রের খবর, গত ৩ অক্টোবর গ্রামেরই কিছু যুবকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সরোজ ভই নামে এক আদিবাসী যুবক। বিষয়টিতে হস্তক্ষেপ করার পর সরোজকে থানায় তুলে নিয়ে যায় পুলিশ। সরোজের অভিযোগ, কৃপাসিন্ধু বরদ, রাকেশ শাসমল এবং আরও ৫-৬ জন পুলিশকর্মী বিনা দোষেই থানায় তুলে নিয়ে যায় তাঁকে। সেখানে তাঁকে বেধড়ক মারধর করে পা ভেঙে দেওয়া হয় বলে জানিয়েছেন তিনি।
এই ঘটনায় অভিযুক্ত পুলিশকর্মীদের বিরুদ্ধে ভুবনেশ্বরের ডেপুটি কমিশনার অফ পুলিশ(ডিসিপি)-এর কাছে অভিযোগ দায়ের করেন সরোজের স্ত্রী। অভিযোগ পেয়েই ঘটনাটির বিষয়ে তদন্তের নির্দেশ দেন ডিসিপি। সেই নির্দেশ পাওয়ার পরেই ইন্সপেক্টর ইন চার্জ কৃপাসিন্ধু বরদ নিজের নাম-সহ রাকেশ শাসমল এবং অন্যান্য পুলিশকর্মীদের নামে ভারতীয় দণ্ডবিধি এবং তফশিলি জাতি ও তফশিলি উপজাতি অধিকার রক্ষা আইনের একাধিক ধারায় মামলা রুজু করেন।
ঘটনাটি সামনে আসার পরেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বর্তমানে এই ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয়েছে স্থানীয় অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশের হাতে।
ল্যাপটপ চুরির পর ই-মেল করে ক্ষমা চাইল চোর, ফেরাল দরকারি নথিও!