Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

যোগী আদিত্যনাথের সামনে হাঁটু মুড়ে বসে আশীর্বাদ চাইলেন পুলিশকর্মী, বিতর্ক

দ্য ওয়াল ব্যুরো : ইউনিফর্ম পরা এক পুলিশ কর্মী হাঁটু মুড়ে হাত জোড় করে বসে আছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সামনে । এমন ছবি ফেসবুকে পোস্ট করেছেন সেই পুলিশ কর্মীই । তাতে রীতিমতো বিতর্ক শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় । অনেকে প্রশ্ন

যোগী আদিত্যনাথের সামনে হাঁটু মুড়ে বসে আশীর্বাদ চাইলেন পুলিশকর্মী, বিতর্ক

শেষ আপডেট: 28 July 2018 06:49

দ্য ওয়াল ব্যুরো : ইউনিফর্ম পরা এক পুলিশ কর্মী হাঁটু মুড়ে হাত জোড় করে বসে আছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সামনে । এমন ছবি ফেসবুকে পোস্ট করেছেন সেই পুলিশ কর্মীই । তাতে রীতিমতো বিতর্ক শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় । অনেকে প্রশ্ন তুলছেন, ইউনিফর্ম পরা অবস্থায় কোনও পুলিশ কর্মী কি রাজনৈতিক নেতা অথবা ধর্মগুরুর সামনে হাঁটু মুড়ে বসতে পারেন? বাকিরা জবাব দিয়েছেন, কেন পারবেন না? অন্য ধর্মের পুলিশ কর্মীরাও তো ইউনিফর্ম পরা অবস্থাতেই ধর্মাচরণ করেন । ওই পুলিশ কর্মীর নাম প্রবীণ কুমার সিং । তিনি গোরখপুর জেলায় গোরক্ষনাথ এলাকার সার্কেল ইনস্পেক্টর । যোগী আদিত্যনাথ গোরক্ষনাথ মন্দিরের প্রধান পুরোহিত । যোগীর সঙ্গে তাঁর তিনটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন প্রবীণ। প্রথম ছবিতে দেখা যাচ্ছে তিনি যোগীর সামনে হাঁটু মুড়ে বসে আশীর্বাদ চাইছেন। দ্বিতীয় ছবিতে আছে তিনি যোগীর  কপালে তিলক পরিয়ে দিচ্ছেন । তৃতীয় ছবিতে আছে, তিনি যোগীর গলায় মালা পরিয়ে দিচ্ছেন । প্রবীণ কুমার সিং জানিয়েছেন, গুরুপূর্ণিমা উপলক্ষে তিনি যোগী আদিত্যনাথের থেকে আশীর্বাদ চেয়েছিলেন। যোগী গোরক্ষনাথ মন্দিরের প্রধান পুরোহিত । তাই তাঁকে গুরু বলে মান্য করেন প্রবীণ ।

```