Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

শাহের সফরের কয়েক ঘণ্টা আগেই ফের উত্তপ্ত মণিপুর! ১ পুলিশকর্মী সহ মৃত্যু ৫ জনের

দ্য ওয়াল ব্যুরো: হিংসাদীর্ণ মণিপুরে আজ সোমবারই পা রাখার কথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তার আগেই ফের নতুন করে সংঘর্ষে রবিবার মৃত্যু হল ৫ জনের। মৃতদের মধ্যে পুলিশকর্মীও রয়েছেন (Cop Among 5 Killed In Manipur)। আহত হয়েছেন অন্তত ১২ জন (Mani

শাহের সফরের কয়েক ঘণ্টা আগেই ফের উত্তপ্ত মণিপুর! ১ পুলিশকর্মী সহ মৃত্যু ৫ জনের

শেষ আপডেট: 29 May 2023 03:39

দ্য ওয়াল ব্যুরো: হিংসাদীর্ণ মণিপুরে আজ সোমবারই পা রাখার কথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তার আগেই ফের নতুন করে সংঘর্ষে রবিবার মৃত্যু হল ৫ জনের। মৃতদের মধ্যে পুলিশকর্মীও রয়েছেন (Cop Among 5 Killed In Manipur)। আহত হয়েছেন অন্তত ১২ জন (Manipur unrest)।

এর আগে রবিবারই রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং জানিয়েছিলেন, পুলিশের সঙ্গে গুলির লড়াইতে অন্তত ৪০ জন জঙ্গির মৃত্যু হয়েছে। জানা গিয়েছিল, রবিবার মণিপুরের একাধিক এলাকায় হানা দিয়েছিল কুকি সংগঠনের উগ্রপন্থীরা। বিষ্ণুপুর, চান্ডেল এবং ইম্ফল পূর্ব জেলার এলাকায় ভোররাত থেকেই হামলা চালানো হয়। সাধারণ মানুষের উপরের চালানো হয় গুলি।

এর পরেই সংগঠনের সদস্যদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় নিরাপত্তারক্ষীদের। (Cop Among 5 Killed In Manipur)

এক রক্ষী মারা যান। মৃত্যু হয়েছে তিনজন সাধারণ নাগরিকেরও। এই লড়াইয়েই অন্তত ৪০ জন জঙ্গি খতম হয়েছে বলে মণিপুর সরকার দাবি করেছে। আহত অনেকে।

রবিবার মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং বলেন, বিভিন্ন আগ্নেয়াস্ত্র নিয়ে সাধারণ নাগরিকের উপর হামলা চালায় বিচ্ছিন্নতাবাদীরা। একাধিক গ্রামে এসে অনেক বাড়িতেও আগুন লাগায়। তারপরেই এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অভিযান শুরু হয় সেনার তরফে। সামিল হন অন্য নিরাপত্তা বাহিনীর সদস্যরাও। হেলিকপ্টারে করেও তাদের সন্ধানে অভিযান চালানো হয়। এভাবেই কেন্দ্র এবং রাজ্য সরকার সেখানে অশান্তি মিটিয়ে স্বাভাবিক পরিস্থিতি আনার চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি।

ইম্ফল উপত্যকার উপকণ্ঠে সাধারণ নাগরিকদের উপর সহিংস আক্রমণের ঘটনা সুপরিকল্পিত বলে দাবি করে আক্রমণের তীব্র নিন্দা করেন মুখ্যমন্ত্রী। হিংসাদীর্ণ মণিপুরে সোমবারই যাওয়ার কথা অমিত শাহের। তিনি মেইতি এবং কুকি সম্প্রদায়ের কাছে শান্তি বজায় রাখার এবং স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করার জন্য আবেদন জানিয়েছেন। এর আগে শনিবার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে মণিপুরে গিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে। কিন্তু এত চেষ্টা সত্ত্বেও সেখানে হিংসাত্মক হামলার ঘটনা বন্ধ করা যাচ্ছে না।

নিয়ম মানা হয়নি! কেশিয়াড়িতে প্রার্থী নির্বাচনের গণভোট বাতিল করলেন অভিষেক


```