Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় বেড়ে গেল ৫০ টাকা!

দ্য ওয়াল ব্যুরো: ডিসেম্বরের শুরুটা মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্তের জন্য বিশেষ ভাল হল না। রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় বেড়ে গেল ৫০ টাকা। এই দামবৃদ্ধির ফলে কলকাতায় সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম হল ৬৭০ টাকা ৫০ পয়সা। চলতি বছরে রান্নার গ্য

রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় বেড়ে গেল ৫০ টাকা!

শেষ আপডেট: 1 December 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: ডিসেম্বরের শুরুটা মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্তের জন্য বিশেষ ভাল হল না। রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় বেড়ে গেল ৫০ টাকা। এই দামবৃদ্ধির ফলে কলকাতায় সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম হল ৬৭০ টাকা ৫০ পয়সা। চলতি বছরে রান্নার গ্যাসের দাম সবচেয়ে বেশি বেড়েছিল গত ফেব্রুয়ারি মাসে। সেবার এক লাফে ১৪৯ টাকা দাম বেড়েছিল এলপিজি সিলিন্ডারের। তারপর জুন মাসে বেড়েছিল ৩২ টাকা। জুলাই মাসে আবার বাড়ে সাড়ে চার টাকা। অন্যদিকে অল্প হলেও পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে এদিন। কলকাতায় আজ পেট্রলের দাম লিটারে ১৫ পয়সা ও ডিজেলের দাম লিটারে ২৩ পয়সা বেড়েছে। আজ কলকাতায় এক লিটার পেট্রলের দাম ৮৪.০২ টাকা। ডিজেলের দাম ৭৬.২২ টাকা। রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছে বিরোধী দলগুলি। এ নিয়ে তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “কোভিডের মধ্যে এমনিতেই মানুষ অর্থনৈতিক ভাবে দুর্দশার মধ্যে রয়েছেন। তার মধ্যে এই দামবৃদ্ধি আসলে মানুষের উপর বোঝা চাপিয়ে দেওয়া। কেন্দ্রীয় সরকার সেই কাজটাই করছে।” সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “একদিকে অন্যদাতারা রাস্তায় বসে রয়েছেন। অন্য দিকে রান্নাঘরে আগুন। কৃষি জমি থেকে রান্নাঘর পর্যন্ত সংকট গভীর থেকে গভীরতর হচ্ছে। আর দেশের প্রধানমন্ত্রী বারাণসীতে গিয়ে উৎসব করছেন। এই রকম অমানবিক সরকার স্বাধীনতার পর থেকে ভারত দেখেনি।”

```