Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

কোচবিহারে এসপি বদল! কালীপুজোর রাতে বাজি ফাটানোয় বাচ্চাদের পেটানোর অভিযোগে

কোচবিহারের পুলিশ সুপার পদ থেকে সরিয়ে দেওয়া হল দ্যুতিমান ভট্টাচার্যকে। কালীপুজোর রাতে বাজি ফাটানোয় মহিলা ও শিশুদের মারধরের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।

কোচবিহারে এসপি বদল! কালীপুজোর রাতে বাজি ফাটানোয় বাচ্চাদের পেটানোর অভিযোগে

দ্যুতিমান ভট্টাচার্য

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 23 October 2025 21:04

দ্য ওয়াল ব্যুরো: কোচবিহারের পুলিশ সুপার পদ থেকে সরিয়ে দেওয়া হল দ্যুতিমান ভট্টাচার্যকে। কয়েকদিন দিন আগেই বাজি সংক্রান্ত একটি বিতর্কে তাঁর নাম জড়িয়েছিল। তার পরেই এই পদক্ষেপ করা হল। এবার তাঁকে সশস্ত্র পুলিশ বাহিনীর (স্যাপ) থার্ড ব্যাটেলিয়নের কমান্ডান্ট পদে পাঠানো হল। কোচবিহারের নতুন এসপি হলেন সন্দীপ কারার।

দ্যুতিমান ভট্টাচার্যকে তাঁর পদ থেকে সরিয়ে দিয়ে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। তাঁর জায়গায় এসেছেন সন্দীপ, যিনি এর আগে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি পশ্চিম পদে কর্মরত ছিলেন।

বদলি হওয়া দ্যুতিমানের পদে আসা সন্দীপের জায়গায় পাঠানো হয়েছে সোনওয়ানে কুলদীপ সুরেশকে, যিনি এতদিন পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দা বিভাগের (আইবি) সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট পদে ছিলেন।

দ্যুতিমান ভট্টাচার্যকে ঠিক কী কারণে সরানো হল, সে বিষয়ে নবান্নের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সরকারি সূত্রে এই পদক্ষেপকে 'রুটিন বদলি' হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে ওয়াকিবহাল মহলের অনেকেই মনে করছেন, সম্প্রতি যে মারধরের ঘটনা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, তার জেরেই তাঁকে সরিয়ে দেওয়া হল। নবান্ন অবশ্য এই অপসারণের সঙ্গে সাম্প্রতিক কোনও বিতর্কের যোগ আছে কি না, তা খোলসা করেনি।

কালীপুজোর রাতে বাজি পোড়ানো বন্ধ করতে পাড়ার মহিলা ও বাচ্চাদের মারধরের অভিযোগ উঠেছিল খোদ পুলিশ সুপারের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে সেদিন রাতে তুমুল শোরগোল পড়ে কোচবিহার শহরের ৯ নম্বর ওয়ার্ডের  রেলঘুমটি এলাকায়। এই ঘটনায় পাঁচটি শিশু-সহ সাতজনের আঘাত লেগেছে বলে জানা যায়। তবে অভিযোগ অস্বীকার করেছিলেন পুলিশসুপার দ্যুতিমান ভট্টাচার্য। তিনি দাবি করেন, গভীর রাত পর্যন্ত শব্দবাজি ফেটেছে। তাঁর নিরাপত্তারক্ষীরা বাধা দিয়েছেন। তাছাড়া আর কিছুই নয়। 


```