Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

জলপাইগুড়িতে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তকে ফাঁসির সাজা! কান্নায় ভেঙে পড়ল কিশোরীর পরিবার

বুধবার এই রায় দেন বিচারক রিন্টু সূর। আদালতের রায় শুনে কান্নায় ভেঙে পড়েন মৃত কিশোরীর পরিবারের সদস্যরা। তবে, অন্যায়ের বিচার পেয়ে কিছুটা হলেও খুশি সকলেই।

জলপাইগুড়িতে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তকে ফাঁসির সাজা! কান্নায় ভেঙে পড়ল কিশোরীর পরিবার

প্রতীকী ছবি

শেষ আপডেট: 11 June 2025 15:34

দ্য ওয়াল ব্যুরো: জলপাইগুড়ির ধূপগুড়িতে কিশোরীকে অপহরণ, ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত যুবককে ফাঁসির সাজা দিল বিশেষ পকসো আদালত। বুধবার বিচারক রিন্টু সূর এই রায় দেন। দোষী সাব্যস্ত হওয়া যুবক ছিলেন ওই কিশোরীরই প্রতিবেশী। আদালতের রায় শুনে কান্নায় ভেঙে পড়েন মৃত কিশোরীর পরিবারের সদস্যরা। তবে, অন্যায়ের বিচার পেয়ে কিছুটা হলেও খুশি সকলেই।

ধর্ষণের ঘটনাটি হয় ২০২৩ সালের ২৯ সেপ্টেম্বর। ধূপগুড়ির গদেহার কুঠি গ্রাম পঞ্চায়েত এলাকায় নিজের বাড়ির সামনে একা খেলছিল ওই কিশোরী। অভিযোগ, সেই সময় জল খাওয়ানোর নাম করে প্রতিবেশী যুবক তাকে নিজের ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এরপর ঘটনাটি ধামাচাপা দিতে গামছা দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়।

দেহ বস্তায় ভরে বিকেলের দিকে সাইকেলে করে নিয়ে গিয়ে স্থানীয় ডুডুয়া নদীতে ফেলে দেন অভিযুক্ত। মেয়েকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন ধূপগুড়ি থানায় নিখোঁজ ডায়েরি করেন। পরে নদী থেকে উদ্ধার হয় কিশোরীর দেহ। তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে।

এই ঘটনায় পকসো আইনে মামলা রুজু করে পুলিশ। তদন্তে উঠে আসে একাধিক প্রমাণ, ১৬ জন সাক্ষী এবং গোপন জবানবন্দির ভিত্তিতে তৈরি হয় চার্জশিট। এরপর জলপাইগুড়ি আদালতে শুরু হয় মামলাটির শুনানি।

সব দিক বিবেচনা করে বুধবার আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা ঘোষণা করে। একইসঙ্গে, মৃত কিশোরীর পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয় ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে।


```