Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

২০২০র দিল্লি দাঙ্গায় দোষীর ৫ বছর জেল, মামলায় প্রথম সাজা ঘোষণা

দ্য ওয়াল ব্যুরো: দেশে করোনাভাইরাস (coronavirus)সংক্রমণ সেভাবে শুরুই হয়নি, দিল্লিতে ২০২০র ফেব্রুয়ারিতে কয়েকদিনের দাঙ্গায় (delhi riots case) ব্যাপক অশান্তি, হিংসা (violence) ছড়িয়েছিল। সেই দাঙ্গা মামলায় প্রথম দোষী (convict) ঘোষিত অপরাধী দ

২০২০র দিল্লি দাঙ্গায় দোষীর ৫ বছর জেল, মামলায় প্রথম সাজা ঘোষণা

শেষ আপডেট: 20 January 2022 07:23

দ্য ওয়াল ব্যুরো: দেশে করোনাভাইরাস (coronavirus)সংক্রমণ সেভাবে শুরুই হয়নি, দিল্লিতে ২০২০র ফেব্রুয়ারিতে কয়েকদিনের দাঙ্গায় (delhi riots case) ব্যাপক অশান্তি, হিংসা (violence) ছড়িয়েছিল। সেই দাঙ্গা মামলায় প্রথম দোষী (convict) ঘোষিত অপরাধী দীনেশ যাদবকে বৃহস্পতিবার ৫ বছরের কারাদণ্ড (jail) দিল দিল্লির এক আদালত (delhi court)। ]ওই দাঙ্গাকাণ্ডে কারও শাস্তি ঘোষণা হল, সেও এই প্রথম। গত মাসে দীনেশকে  দাঙ্গাকারী বেআইনি জমায়েতের এক সদস্য বলে দোষী সাব্যস্ত করে আদালত। লুঠপাট, দাঙ্গাবাজি, সত্তরোর্ধ্ব এক মহিলার বাড়ি আগুনে জ্বালিয়ে দেওয়ায় জড়িত ছিল সে। এই অপরাধে তার সর্বোচ্চ ১০ বছর কারাবাসের সংস্থান আছে আইনে। কিন্তু এত বেশি মেয়াদের সাজা হল না। গত মাসে তাকে দোষী ঘোষণা করেন অতিরিক্ত দায়রা বিচারক বীরেন্দ্র ভাট। ২৫ বছর বয়সি দীনেশকে ২০২০র ৮ জুন গ্রেফতার করা হয়। ২০২১ এর ৩ আগস্ট তার বিরুদ্ধে চার্জ গঠন করে আদালত। তবে নিজেকে নির্দোষ বলে দাবি করে সে। তবে মানোরি নামে বয়স্ক মহিলা দাবি করেন, ২০২০র ২৫ ফেব্রুয়ারি রাতে প্রায় ১৫০-২০০ লোকের মারমুখী বাহিনী তাঁর বাড়িকে চড়াও হয়। সেসময়ে বাড়িতে আর কেউ ছিল না। অবাধে লুঠপাট করে হিংস্রাশয়ী জনতা, এমনকী পোষা মহিষকেও নিয়ে চলে যায়। যাওয়ার আগে আগুন ধরিয়ে দেয় বাড়িতে।  

```