Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দীপাবলিতে বাজি নয় কেন! এই দাবিতে তানিস্কের বিজ্ঞাপন নিয়ে ফের বিতর্কের ঝড়

দ্য ওয়াল ব্যুরো: ফের তানিস্কের বিজ্ঞাপনকে ঘিরে বিতর্কের ঝড় উঠল সোশ্যাল মিডিয়ায়। তাদের ফেস্টিভ কালেকশন 'একতাভম'-এর দিওয়ালির বিজ্ঞাপনকে ঘিরে এবার শুরু হয়েছে বিতর্ক। বিজ্ঞাপনে বাজি পোড়ানোর বিপক্ষে কথা বলা হয়েছে বলেই ক্ষিপ্ত একাংশের নেট

দীপাবলিতে বাজি নয় কেন! এই দাবিতে তানিস্কের বিজ্ঞাপন নিয়ে ফের বিতর্কের ঝড়

শেষ আপডেট: 9 November 2020 16:30

দ্য ওয়াল ব্যুরো: ফের তানিস্কের বিজ্ঞাপনকে ঘিরে বিতর্কের ঝড় উঠল সোশ্যাল মিডিয়ায়। তাদের ফেস্টিভ কালেকশন 'একতাভম'-এর দিওয়ালির বিজ্ঞাপনকে ঘিরে এবার শুরু হয়েছে বিতর্ক। বিজ্ঞাপনে বাজি পোড়ানোর বিপক্ষে কথা বলা হয়েছে বলেই ক্ষিপ্ত একাংশের নেটিজেনরা। বিজ্ঞাপনটিকে যাঁরা সমর্থন করছেন, তাঁরা বলছেন এবছর সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সে কথা হয়তো ক্ষিপ্ত নেটিজেনরা জানেন না। তাই "হিন্দু রীতিনীতি বদলে দিতে চাইছে তানিস্ক" এমনটাই তাঁদের বক্তব্য। বিজ্ঞাপনে আছেন অভিনেত্রী নীনা গুপ্তা, সায়নী গুপ্তা, নিমরাত কোর, ও আলায়া এফ। তাঁরা প্রত্যেকে একজায়গায় বসে তাঁদের দিওয়ালির প্ল্যান, কীভাবে কাটাতে পারেন এইবছর দিওয়ালি সেই নিয়েই কথা বলেছেন তাঁরা। সেখানেই তাঁরা বলেছেন এই বছরটা বাড়িতেই সকলের সঙ্গে মজা করুন, সাজগোজ করুন। অন্যদিকে পরিবেশের কথা মাথায় রেখে বাজি পোড়াতে মানা করেছেন তাঁরা। এই সাধারণ বিজ্ঞাপনেও খুঁত খুঁজে পেয়েছেন কতিপয় মানুষ। চিরাচরিত হিন্দুদের রীতি ভাঙতে উৎসাহিত করছে তানিস্ক এমনটাই মনে করছেন কয়েকজন। টুইটারে #boycotttanishq হ্যাশট্যাগ ব্যবহার করে বিজ্ঞাপনকে ব্যান করতে বলছেন অনেকে। একইসঙ্গে তানিস্কের গয়না কেনাও বন্ধ করুন এমন বার্তাও তাঁরা ছড়াচ্ছেন। পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী টুইটারে লেখেন, "এই দিওয়ালিতে ঐতিহ্যকে মেরে ফেলুন।‌ হিন্দু রীতিনীতিকে মুছে ফেলুন। তানিস্কের বিজ্ঞাপন দেখে এমনটাই মনে হচ্ছে।" অন্যদিকে এমন কুমন্তব্যে অবাক হয়েছেন বেশিরভাগ নেটিজেনরাই। বিজ্ঞাপনে কোনও ভুল কিছু দেখানো হয়নি, এমনকি এর মাধ্যমে হিন্দু রীতি রেওয়াজে আঘাতও করা হয়নি বলেই অনেকে মনে করেছেন। টুইটারে একজন লিখেছেন, "সবকিছুতেই খারাপ কিছু খুঁজে বের করাটা আজকের দিনে একটা ট্রেন্ড। যেকোনও কিছুকে কেন্দ্র করে বিতর্ক শুরু করতে অনেকেই পছন্দ করে। তাদেরকে গুরুত্ব না দেওয়াই উচিত।" "সরকার পক্ষ থেকে ইতিমধ্যেই এবছর বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেকথা মনে হয় অনেকেই জানেন না। পরিবেশের ক্ষতির কথা চিন্তা না করেই অনেকে নিজের ইচ্ছা আর ভাললাগাকে গুরুত্ব দেন। তাদেরই আসলে এই বিজ্ঞাপনটি খারাপ লেগেছে।"-- এমনটা লিখেছেন আরও একজন।

```