Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নির্বাচনী প্রচারে শিশুদের দিয়ে সরকারি প্রকল্পের বিজ্ঞাপন, জুনের বিরুদ্ধে কমিশনে নালিশ

নির্বাচনী প্রচারে সরকারি প্রকল্পের ট্যাবলোতে শিশুদের মডেল হিসাবে ব্যবহার করায় বিতর্কে জড়ালেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া। এ বিষয়ে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে বিজেপি। তারা এ বিষয়ে লিখিত অভিযোগ জমা দিয়েছে। তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ আনা হয়েছে।  

নির্বাচনী প্রচারে শিশুদের দিয়ে সরকারি প্রকল্পের বিজ্ঞাপন, জুনের বিরুদ্ধে কমিশনে নালিশ

শেষ আপডেট: 27 March 2024 15:48

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: নির্বাচনী প্রচারে সরকারি প্রকল্পের ট্যাবলোতে শিশুদের মডেল হিসাবে ব্যবহার করায় বিতর্কে জড়ালেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া। এ বিষয়ে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে বিজেপি। তারা এ বিষয়ে লিখিত অভিযোগ জমা দিয়েছে। তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ আনা হয়েছে।  

বুধবার মেদিনীপুর শহরে প্রচারের বেরিয়েছিলেন জুন মালিয়া। সেখানে বড়তলা কালীমন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি। তখন একটি ব়্যালি বের করেছিল তৃণমূল। একটি ট্যাবলোও রাখা হয়েছিল। সেখানে তিন-চারজন শিশুকে সাজিয়ে সবুজ সাথী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের প্রচার করতে দেখা যায়। এরপরেই বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়। 

জুন মালিয়াকে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে, তিনি বলেন, " এই ঘটনার কথা জানা নেই,  দলের মহিলা কর্মীদেরকে অনুরোধ করব, ট্যাবলো তুলে নেওয়ার জন্য।" 

তবে বিজেপি এই ঘটনাকেই কেন্দ্র করে সরব হয়েছে। জেলা বিজেপির সাধারণ সম্পাদক ডক্টর শঙ্কর গুচ্ছাইত ইতিমধ্যেই কমিশনের দ্বারস্থ হয়েছেন। জুন মালিয়ার বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের জন্য ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল বলেন, "এটা ঠিক না, প্রচারে বাচ্চাদের ব্যবহার করা। আমরা কমপ্লেন করেছি ।"


```