রাজপুর-সোনারপুরের মানুষকে আটকাতে কলকাতায় মরসুমে প্রথম কনটেনমেন্ট জো়ন
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা পুরসভার সাত-আটটি ওয়ার্ডের বিশাল এলাকাকে কনটেনমেন্ট জো়ন (containment zone) করার সিদ্ধান্ত নিল পুর-কর্তৃপক্ষ। বৃহস্পতিবার কলকাতার পুর প্রশাসক ফিরহাদ হাকিম এই সিদ্ধান্তের কথা জানান।
অন্যরকম দাশু: বাংলা সাহিত্যের 'প
শেষ আপডেট: 29 October 2021 08:11
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা পুরসভার সাত-আটটি ওয়ার্ডের বিশাল এলাকাকে কনটেনমেন্ট জো়ন (containment zone) করার সিদ্ধান্ত নিল পুর-কর্তৃপক্ষ। বৃহস্পতিবার কলকাতার পুর প্রশাসক ফিরহাদ হাকিম এই সিদ্ধান্তের কথা জানান।
অন্যরকম দাশু: বাংলা সাহিত্যের 'পাগলা' নায়ক
পুরসভার ৯৭, ১০০, ১০৯, ১১০, ১১১ ওয়ার্ড সোনারপুর রাজপুর এলাকা সংলগ্ন। রাজপুর সোনারপুরে করোনার সংক্রমণ ক্রমশ বাড়ছে। কিছুদিন আগেই এখানকার ১, ৬, ২৯, ৩১, ৩২, ১১, ১২, ১৫, ১৬, ২৬ নম্বর ওয়ার্ডের একাধিক এলাকায় মাইক্রো কনটেনমেন্ট জ়োন ঘোষণা করা হয়েছে। সংক্রমণ রুখতে এবার কলকাতা পুরসভার একাধিক ওয়ার্ডের সীমানা এলাকাকে কনটেনমেন্ট জো়ন করার সিদ্ধান্ত নেওয়া হল।
এদিন ফিরহাদ হাকিম বলেন, 'সোনারপুর রাজপুর থেকে বহু মানুষ এদিকে আসছেন। সোনারপুর রাজপুরের মানুষের এদিকে আসা আটকাতে লাগোয়া সাত-আটটি ওয়ার্ডের সীমানা এলাকাকে কনটেনমেন্ট করতে হচ্ছে।'
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'