
শেষ আপডেট: 1 January 2023 16:02
দ্য ওয়াল ব্যুরো: এক সহকর্মীর সঙ্গে আপত্তিকর অবস্থায় তাঁরই স্ত্রীর মতো দেখতে এক মহিলার অশালীন ভিডিও আপলোড করা হয়েছিল একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে। তিনিও সেই গ্রুপের একজন সদস্য। চোখে পড়া মাত্রই ভিডিওটির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করলেন এক পুলিশকর্মী (constable files case on objectionable video of wife's lookalike)।
ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের মুম্বইতে। অভিযোগকারী যুবক নিজে মুম্বই পুলিশের (Mumbai Police) একজন কনস্টেবল। তিনি জানিয়েছেন, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে অন্য এক পুলিশকর্মীর সঙ্গে তাঁর স্ত্রীর মতো হুবহু একই রকম দেখতে এক মহিলার আপত্তিকর ভিডিও আপলোড করেছেন একজন। তাঁর সম্মানহানির উদ্দেশ্যেই এই কাজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন ওই কনস্টেবল।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনায় এক পুলিশকর্মীর বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইন এবং ভারতীয় দণ্ডবিধির ধারা অনুযায়ী আপত্তিকর জিনিস নেটমাধ্যমে পোস্ট করা এবং ইচ্ছাকৃত সম্মানহানির মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ভিডিওতে থাকা মহিলা আসলে অভিযোগকারী স্ত্রীর মতো দেখতে। তবে বিষয়টি নিয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওটি অভিযোগকারীর স্ত্রীর ছবি মর্ফ (morph) করে বানানো হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
পঞ্চায়েত ভোটের আগে গ্রামে সব বাড়িতে যাবে তৃণমূল, পিকে-র ভূমিকায় কি এবার দল