Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চাইছে মৌলবাদীরা, বাংলাদেশ হিংসা নিয়ে মন্তব্য বিপ্লবের

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে (Bangladesh) ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্বিচার হামলা নিয়ে এবার সরব হলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব (Biplab Deb)। মঙ্গলবার বিপ্লব বলেন, “ভারত-বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক দীর্ঘদিনের। কিছু মৌলবাদী শক্তি এই সম

ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চাইছে মৌলবাদীরা, বাংলাদেশ হিংসা নিয়ে মন্তব্য বিপ্লবের

শেষ আপডেট: 19 October 2021 12:00

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে (Bangladesh) ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্বিচার হামলা নিয়ে এবার সরব হলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব (Biplab Deb)। মঙ্গলবার বিপ্লব বলেন, “ভারত-বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক দীর্ঘদিনের। কিছু মৌলবাদী শক্তি এই সম্পর্ককে নষ্ট করতে চাইছে।” ইতিমধ্যেই বাংলাদেশ সরকার হিংসার ঘটনায় অনেককে গ্রেফতার করেছে। কুমিল্লা-সহ বেশ কিছু জায়গায় প্রশাসনিক কর্তাদের বিরুদ্ধেও পদক্ষেপ করেছে শেখ হাসিনা সরকার। এদিন বিজেপি শাসিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেন, “আমাদের বাংলাদেশ সরকারের উপর আস্থা রয়েছে। অপরাধীদের বিরুদ্ধে তাঁরা নিশ্চয়ই কঠোর পদক্ষেপ নেবে।” বাংলাদেশের গায়েই ত্রিপুরা। প্রতিবেশী দেশটির সঙ্গে উত্তর-পূর্বের ছোট্ট রাজ্যটির ৮৫৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। ত্রিপুরা-বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কও রয়েছে। বাংলাদেশের হিংসার ঘটনা নিয়ে ইতিমধ্যেই ত্রিপুরার একাধিক সংগঠন রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে। এদিন বিবৃতি দিলেন মুখ্যমন্ত্রীও। অনেকের মতে, রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে বিপ্লবকে বিবৃতি দিতেই হত। এদিন সব দিক বিবেচনা করেই সেই বিবৃতি দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। এমনিতে হাসিনার সঙ্গে বিপ্লবের ব্যক্তিগত সখ্য রয়েছে। গরম কালে হাসিনা আম পাঠালে বিপ্লব বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ত্রিপুরার আনারস পাঠান। তা ছাড়া বাংলাদেশের সঙ্গে ত্রিপুরা সরকার স্থলপথ ও জলপথে বাণিজ্য চালু করার বিষয়ে মুখিয়ে রয়েছে। আগামী নির্বাচনে যা বিপ্লব দেবের হাতিয়ার হতে পারে বলে মনে করছেন অনেকে। তা ছাড়া, বাংলাদেশ সীমান্তে যে কোনও সমস্যা হলেই বিপ্লব ফোন করে কথা বলেন হাসিনার সঙ্গে। কয়েক মাস আগের ঘটনা। ত্রিপুরার অমরপুরে এক যুবককে অপহরণ করে উগ্রপন্থীরা। শোনা যায়, ওই যুবককে অপহরণ করে বাংলাদেশের দিকে টেনে নিয়ে যায় তারা। এরপরই হাসিনাকে একদিন রাত সাড়ে ১১টায় ফোন করেন হাসিনাকে। বিপ্লবের ফোন পেয়ে তড়িঘড়ি বিজিবি-কে নির্দেশ দেয় হাসিনার দফতর। দেখা যায় পরের দিন সকালেই ব্রাহ্মণবেড়িয়ার জঙ্গল থেকে ওই যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পর্যবেক্ষকদের মতে, সেটা যেমন একটা দিক তেমন হিন্দুত্ববাদের রাজনীতির সঙ্গে অর্থনৈতিক বিষয়ের ভারসাম্যও রক্ষা করতে হত তাঁকে। এদিনের বিবৃতিতে সেটাই স্পষ্ট হয়েছে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```