Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

যৌন হেনস্থা করেননি বিন্নি, জানা গিয়েছে তদন্তে

দ্য ওয়াল ব্যুরো : ২০০৭ সালে এক বন্ধুর সঙ্গে বিন্নি বনসল যৌথভাবে জন্ম দিয়েছিলেন ফ্লিপকার্ট কোম্পানির । কয়েকমাস আগে তার ৭৭ শতাংশ শেয়ার কিনে নেয় ওয়ালমার্ট । মঙ্গলবার আচমকা জানা যায়, ফ্লিপকার্টের সিইও-র পদ থেকে ইস্তফা দিয়েছেন বিন্নি । ওয়ালমার্ট

যৌন হেনস্থা করেননি বিন্নি, জানা গিয়েছে তদন্তে

শেষ আপডেট: 14 November 2018 07:54

দ্য ওয়াল ব্যুরো : ২০০৭ সালে এক বন্ধুর সঙ্গে বিন্নি বনসল যৌথভাবে জন্ম দিয়েছিলেন ফ্লিপকার্ট কোম্পানির । কয়েকমাস আগে তার ৭৭ শতাংশ শেয়ার কিনে নেয় ওয়ালমার্ট । মঙ্গলবার আচমকা জানা যায়, ফ্লিপকার্টের সিইও-র পদ থেকে ইস্তফা দিয়েছেন বিন্নি । ওয়ালমার্ট ও ফ্লিপকার্টের এক বিবৃতিতে বলা হয়, বিন্নির বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছিল। যদিও তদন্তে সেই অভিযোগের পক্ষে প্রমাণ মেলেনি, কিন্তু জানা গিয়েছে তিনি কয়েকটি অনিয়ম করেছেন । কিন্তু ঠিক কী অভিযোগ উঠেছিল, তদন্তেই বা কী পাওয়া গিয়েছে, জানা যায়নি মঙ্গলবার । বুধবার তার কিছু কিছু জানা গিয়েছে। গত জুলাই মাসের শেষ দিকে এক মহিলা অভিযোগ করেন, ৩৭ বছরের বিন্নি তাঁকে যৌন হেনস্থা করেছেন। কেউ কেউ বলছেন, মহিলা ফ্লিপকার্টের কর্মী ছিলেন। অনেকে আবার বলছেন, তিনি কখনও বিন্নির সংস্থায় কাজ করেননি । অভিযোগ ওঠার পরে শুরু হয় তদন্ত । তদন্তকারীরা জানান, বিন্নি ওই মহিলাকে হেনস্থা করেননি । পরস্পরের সম্মতিতেই যৌন সম্পর্ক হয়েছিল। কিন্তু তদন্তে জানা যায়, কয়েকটি ক্ষেত্রে বিন্নি অস্বচ্ছতার পরিচয় দিয়েছেন। ভুল সিদ্ধান্ত নিয়েছেন। এর পরেই বিন্নি পদত্যাগ করেন। কিন্তু ই-মেল মারফৎ ফ্লিপকার্টের কর্মীদের জানিয়েছেন, এখনও সংস্থায় তাঁর যথেষ্ট শেয়ার থাকছে । তিনি বোর্ডেরও সদস্য থাকছেন। গত অক্টোবরে এক সাক্ষাৎকারে বিন্নি জানিয়েছিলেন, ওয়ালমার্ট তাঁর সংস্থা অধিগ্রহণ করলেও তিনিই সিইও থাকছেন। ওয়ালমার্ট মনে করে ফ্লিপকার্টকে স্বাধীনভাবে চলতে দেওয়া উচিত । কীভাবে ফ্লিপকার্টের প্রতি আরও ১০ কোটি মানুষকে আকৃষ্ট করবেন তার কৌশলও ব্যাখ্যা করেছিলেন বিন্নি । তিনি বলেন, কাস্টমাররা যাতে আঞ্চলিক ভাষা ব্যবহার করতে পারবেন সেদিকে আমাদের নজর থাকবে। তাঁরা আরও সহজে ঋণ পাবেন । ফ্লিপকার্টের নিজস্ব লেবেলে কমদামি জিনিসপত্রও বিক্রি করা হবে। বিন্নির ইস্তফায় বিপাকে পড়েছে ওয়ালমার্ট । দেশের বাজারে এখন ফ্লিপকার্টের সঙ্গে তীব্র প্রতিযোগিতা চলছে অ্যামাজনের । দুটি কোম্পানিই বাজারে আনছে এক্সক্লুসিভ প্রোডাক্ট । বিন্নি সরে যাওয়ার পরে প্রশ্ন উঠেছে, এর পরে সিইও হবেন কে? ওয়ালমার্ট জানিয়েছে, ফ্লিপকার্ট গ্রুপের অন্যতম ইউনিট ফ্লিপকার্ট ডিভিশনের প্রধান কল্যাণ কৃষ্ণমূর্তি সরাসরি বোর্ডের কাছে দায়বদ্ধ থাকবেন । কৃষ্ণমূর্তি ২০১৩ সালে অন্তর্বর্তীকালীন চিফ ফিনান্সিয়াল অফিসার হিসাবে ফ্লিপকার্টে যোগ দেন। ২০১৭ সালের জানুয়ারিতে ফ্লিপকার্ট ডিভিশনের শীর্ষে ওঠেন । এর আগে তিনি ই-বে এবং টাইগার গ্লোবাল সংস্থায় কাজ করেছেন।

```